By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কলারোয়ায় ট্রলি চালকের ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণ চেষ্টার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কলারোয়ায় ট্রলি চালকের ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণ চেষ্টার অভিযোগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কলারোয়ায় ট্রলি চালকের ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণ চেষ্টার অভিযোগ

Last updated: 2023/06/26 at 12:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার কলাটুপিতে এক অসহায় ট্রলি চালক এর বসত ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ট্রলি চালক এর হয়রানি করতে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার কলাটুপি গ্রামে। হয়রানি শিকার ট্রলি চালক মোহাম্মাদ আলী ও তার ভাই আব্দুল কাদের জানান-তারা দীর্ঘ ২০বছর ধরে কলাটুপি মৌজায় বসত ঘর নির্মাণ করে পরিবারের সকলকে নিয়ে বসবাস করে আসছেন। গত ৩মাস পূর্বে তাদের বাড়ী থেকে প্রায় ৫০০ গজ দুরে একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি বাগানকৃত (পথবিহিন) জমি ক্রয় করেন। সে ওই জমি ক্রয় করে এলাকায় বলে বেড়ায় তার জমিতে যাতায়াতের জন্য পথ দরকার। সে খারাপ মানুষ হওয়ায় তার পথ দিতে কেউ রাজি হয়নি। অবশেষে অসহায় ট্রলি চালকের পিছনে লেগে তার বসত ঘর ভেঙ্গে পথ নিবে বলে হুমকি প্রদান করে। এতে কামরুল ইসলাম পথ নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে সাতক্ষীরা আদালতে মিথ্যা হয়রানি মূলক ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। কিন্তু উপজেলা সহকারী কমিশনার ভূমি ওই মামলাটি তদন্ত নিজে না করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দিয়ে তদন্ত করে আদালতে রিপোর্ট প্রদান করেন। এতে অভিযোগ ওঠে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার রেজাউল করিম ঘটনা স্থানে না গিয়ে এক তরফা ভাবে বাদীর পক্ষ নিয়ে মিথ্যা ও মনগড়া রিপোর্ট আদালতে প্রেরণ করেন। বাদী কামরুল ইসলামের বাগানকৃত জমি সেখানে কোন বাড়ী ঘর নেই। হয়রানি শিকার মোহাম্মাদ আলী আরো বলেন-তিনি ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার ও  বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকের সু-দৃষ্টি কামনা করেছেন। এদিকে মামলার বাদী কামরুল ইসলামের ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেষ মুহূর্তে জমে উঠেছে তেরখাদার ইখড়ি গরু -ছাগলের হাট
Next Article গোপালগঞ্জে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৭০ মেট্রিক টন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার : তথ্যমন্ত্রী

By Staff Reporter 16 seconds ago
জাতীয়

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 2 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ছোটভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?