
জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২ জন এবং নির্বাচনে ২৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৫ নম্বরে শেখ মোহাম্মদ আলী, ৬ নম্বরে শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭ নম্বরে শেখ খালিদ আহমেদ, ৮ নম্বরে সাহিদুর রহমান, ৯ নম্বরে এস এম মাহফুজুর রহমান লিটন, ১০ নম্বরে শরিফুল ইসলাম প্রিন্স, ১১ নম্বরে নাঈমুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ডে মাস্টার শফিকুল ইসলাম, ১৩ নম্বরে এস এম খুরশীদ আহমেদ টোনা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৪ নম্বরে শেখ মফিজুল ইসলাম পলাশ, ১৫ নম্বরে আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বরে হাসান ইফতেখার চালু, ১৭ নম্বরে হাফিজুর রহমান, ১৮ নম্বরে রাজুল হাসান রাজু, ১৯ নম্বরে জাকির হোসেন বিপ্লব, ২০ নম্বরে গাউসুল আযম, ২১ নম্বরে ইমরুল হাসান, ২২ নম্বরে আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বরে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বরে জেড এ মাহমুদ ডন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২৫ নম্বরে আলী আকবর টিপু, ২৬ নম্বরে গোলাম মাওলা শানু, ২৭ নম্বরে এস এম রফিউদ্দিন, ২৮ নম্বরে জিয়াউল আহসান টিটো ২৯ নম্বরে ফকির সাইফুল ইসলাম ৩০ নম্বরে এস এম মোজাফফর রশিদী রেজা ও ৩১ নম্বরে ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।