By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কানপুরের করুণ দশা, চট-কাপড়ে শুকানো হচ্ছে মাঠ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > কানপুরের করুণ দশা, চট-কাপড়ে শুকানো হচ্ছে মাঠ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

কানপুরের করুণ দশা, চট-কাপড়ে শুকানো হচ্ছে মাঠ

Last updated: 2024/09/29 at 2:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : উত্তর প্রদেশের কানপুর স্টেডিয়ামে ক্রিকেটের প্রত্যাবর্তন খুব একটা সুখকর হলো না এখন পর্যন্ত। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠের সবশেষ টেস্ট বাঁধা পেয়েছিল দূষণের কারণে। সেবার দৃষ্টিসীমা নেমে এসেছিল অনেকখানি। এরপর বাংলাদেশের বিপক্ষে ২০২৪ সালের টেস্ট। মাঝের তিন বছরে কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটেরই আয়োজন হয়নি এখানে।

উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হোম ভেন্যু অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম। সংক্ষেপে যাকে একানা স্টেডিয়াম নামেও চেনে ক্রিকেট দুনিয়া। কানপুরের গ্রিন পার্ক তাই অবহেলিত। কিন্তু ঠিক কতটা অবহেলিত তার নমুনা পাওয়া গেল বাংলাদেশ-ভারতের চলমান টেস্টের তৃতীয় দিনে এসে। সকাল থেকে বৃষ্টি হয়নি, তবু মাঠ শুকিয়ে নেয়া হয়নি এখন পর্যন্ত।

উত্তর প্রদেশের স্থানীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, মাঠের ভেতরে অনেক জায়গায় পানি জমে আছে এখনো। যে কারণে আম্পায়াররা দুবার মাঠ পর্যবেক্ষণ করেও খেলা শুরুর সময় জানাতে পারেননি। বাউন্ডারি লাইনের কাছে অনেক জায়গায় এখন বেশ অনেকটাই পানি জমা।

মাঠের পুরাতন দিনের রোলারগুলো দিয়ে পানি বের করে নেয়ার প্রাণান্ত চেষ্টা চলছে। তবে তাতেও খুব বেশি সুফল না মেলায় মাঠকর্মীরা নেমে পড়েছেন কাপড় আর চট হাতে। তা দিয়েই আপাতত জমে থাকা পানি সরিয়ে নেয়ার কাজ চলছে কানপুরের গ্রিন পার্কে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পরেরবার মাঠ পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ তৃতীয় দিনের খেলা শুরু হতেও দেরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আগেই। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় গতকাল রাতভর বৃষ্টি হওয়ায় তারা এই শঙ্কার কথা জানায়। এমনিতে ম্যাচ শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা। এর আগে টেস্টের প্রথমদিনের খেলাও ‍নির্ধারিত সময়ের চেয়ে একঘণ্টা পিছিয়ে ১১টায় শুরু হয়েছিল।

কানপুর টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়। এরপর প্রথম সেশন শেষে বিরতির পর কিছুক্ষণ খেলা হতে আলোকস্বল্পতায় ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। ফলে শুক্রবার গোটা দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হকের সংগ্রহ ৪০ রান।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Next Article সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৩ দিনের রিমান্ডে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?