By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কানাডার ভুয়া ভিসায় প্রতারণার শিকার ঝিকরগাছার দুই যুবক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কানাডার ভুয়া ভিসায় প্রতারণার শিকার ঝিকরগাছার দুই যুবক
যশোর

কানাডার ভুয়া ভিসায় প্রতারণার শিকার ঝিকরগাছার দুই যুবক

Last updated: 2025/11/27 at 1:16 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : ভালো চাকরির লোভ দেখিয়ে কানাডার ভুয়া ভিসা দিয়ে ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারণা চক্র এঅভিযোগে ঝিকরগাছার দুই যুবক থানায় লিখিত অভিযোগ করেছেন। জমি-জমা বিক্রি ও বন্ধক রেখে টাকা জোগাড় করা এই দুই পরিবার এখন নিঃস্ব হয়ে বিচারের আশায় ঘুরছেন।
ঝিকরগাছা উপজেলার কালিয়ানী গ্রামের আবু সায়েমের ছেলে আলসাবা রাতুল এবং হাবিবুর রহমানের ছেলে শাকিল হোসেন জানান, একই গ্রামের নাসির উদ্দিন আলতাফ ও তার স্ত্রী শাহানাজ বেগম বিদেশে পাঠানোর নাম করে তাদের কাছ থেকে ব্যাংক হিসাব ও নগদে ৩৮ লাখ টাকা নেন। ঢাকায় ভুয়া নামে একটি ট্রাভেল এজেন্সি খুলে এই দম্পতি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন বলেও অভিযোগ।
রাতুল বলেন,২০২৪ সালের মার্চে দালাল নাসির উদ্দিন প্রথমে তাদের নেপালে নিয়ে যান। সেখানে বানানো ‘এম্বাসি অফিসে’ইন্টারভিউসহ কাগজপত্র জমা নেওয়া হয়। দ্বিতীয়বার নেপালে নিয়ে গিয়ে দুই মাস হোটেলে আটকে রেখে বাড়িতে ফোন করিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হয়। পরে পাসপোর্ট হাতে দিলেও দেশে ফিরে অনলাইনে যাচাই করে জানা যায় ভিসাটি ভুয়া। এদিকে টাকা নেওয়ার পরপরই নাসির কুয়েতে পালিয়ে যান।
রাতুলের বাবা আবু সায়েম বলেন, ছেলেকে কানাডায় পাঠানোর আশায় জমিবন্ধক ও সুদে ১৯ লাখ টাকা দেন।“সুদের টাকা দিতে দিতে আজ আমি পথে ফকির,” বলেন তিনি।
অন্য ভুক্তভোগী শাকিলের বাবা জানান,দালাল নাসির তার আপন ফুফাতো ভাই। ‘ছেলে নেই, তোমার ছেলে মানেই আমার ছেলে’এমন কথায় বিশ্বাস করে দোকান, গরু-ছাগল, জমি সব বিক্রি করে সাত দফায় ১৯ লাখ টাকা দেন তিনি। “আমার আপনজন আমাকে পথে বসিয়েছে,”বলেন তিনি।
অভিযুক্ত নাসির উদ্দিন আলতাফ দাবি করেছেন, ভিসা ভুয়া নয়; ভুক্তভোগীরা ‘গ্রামের মূর্খ মানুষ’, তাই বুঝতে পারেন না। তবে তিনি কত টাকা নিয়েছেন,তা নিশ্চিত করে বলতে পারেননি।
ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত চলছে। তিনি বলেন,“গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট করে মানবপাচারচক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।”

জন্মভূমি ডেস্ক November 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দক্ষিণ অঞ্চলের ‌উপকূলে ‌চিংড়ি চাষে গতি ফেরাতে হবে
Next Article দশমিনায় কৃষক-কৃষানীর প্রশিক্ষন অনুষ্ঠিত
আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
জাতীয়

চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

রূপদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

দুই সন্তান নিয়ে পথে পথে অন্তঃসত্ত্বা বর্ষা, নেশা-পরকীয়ায় ভেঙেছে সংসার

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
যশোর

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?