By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কাবুলে নিহত বেড়ে ১৭০, শেষ ধাপের উদ্ধার অভিযান শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কাবুলে নিহত বেড়ে ১৭০, শেষ ধাপের উদ্ধার অভিযান শুরু
আন্তর্জাতিক

কাবুলে নিহত বেড়ে ১৭০, শেষ ধাপের উদ্ধার অভিযান শুরু

Last updated: 2021/08/28 at 12:11 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


জন্মভূমি ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সেনা প্রত্যাহার ও দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের সরিয়ে নেয়ার অভিযান শেষ ধাপে পৌঁছেছে। বিবিসির খবরে বলা হয়, ৩১ আগস্ট বেধে দেয়া সময়সীমা অনুযায়ী শুক্রবার শেষ ধাপের উদ্ধার অভিযান শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে কাবুলে। আল জাজিরার জানিয়েছে, কাবুল বিমানবন্দরের একটি ফটকের বাইরে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৭০-এ পৌঁছেছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এতে আহত হয়েছেন দেড়শ’র বেশি মানুষ।
পেন্টাগন জানিয়েছে, আহতদের মধ্যে ১৮ মার্কিন সেনাও রয়েছেন। আত্মঘাতি এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএসকেপি (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স)।
হামলার জেরে আফগানিস্তান জুড়ে শোকের আবহ বিরাজ করছে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, কাবুলের একটি মেঝেতে সারি সারি লাশ পড়ে আছে; স্বজন হারাদের কান্না আর হাহাকার ছড়িয়ে পড়ছে বাতাসে। অবশ্য কাবুলের নিয়ন্ত্রণ হাতে নেয়া তালেবান এ হামলার নিন্দা জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, বিমানবন্দরের কাছে ওই ঘটনাস্থলটি পাহারা দিচ্ছেন তালেবান সদস্যরা। সেখানে ছেঁড়া কাপড়, ব্যাগ এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা গেছে। যেখানে বৃহস্পতিবার বিকেলেও বহু মানুষের সমাগম ছিল, শুক্রবার সেই স্থানটিতে নিরাপত্তা বাহিনীর দু’এক সদস্য ছাড়া কাউকে দেখা যায়নি।
এর আগে নিহতের সংখ্যা ১০৩ উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নিহতদের মধ্যে অন্তত ৯০ জন আফগান রয়েছেন। বাকি ১৩ জন মার্কিন সেনা। ভয়াবহ এ হামলার কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, হামলাকারীদের খুঁজে বের করা হবে এবং তাদের পাওনা বুঝিয়ে দেয়া হবে। এ হামলার জেরে কাবুল থেকে সরিয়ে নেয়ার অভিযান ব্যাহত হবে না বলেও জানান তিনি। তালেবানরা বলছে, হামলায় নিহতদের মধ্যে তাদের অন্তত ২৮ সদস্য রয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, প্রথম বোমাটি বিস্ফোরিত হয়েছিল বিমানবন্দরের আবি ফটকে। এর কাছেই বিমানবন্দরের বাইরে একটি হোটেলের সামনে অপর বিস্ফোরণটি ঘটে।
২০১১ সালের পর বিস্ফোরণে মার্কিন বাহিনীতে এতো বেশি প্রাণহানীর ঘটনা আর ঘটেনি। আগামী ৩১ আগস্ট আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। এর ঠিক পাঁচদিন আগেই এ হামলার ঘটনা ঘটলো।
মার্কিন সামরিক কর্মকর্তারা এ ধরনের আরও হামলার শঙ্কা প্রকাশ করছেন। এ কারণে কাবুল বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। তবে জো বাইডেন বলছেন, হামলার জেরে উদ্ধার অভিযান বন্ধ রাখবেন না তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অগ্রণী ব্যাংকের উদ্যোগে গ্রহকের মাঝে গাছের চারা বিতরণ
Next Article ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবি, ২১ লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 22 seconds ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?