
জন্মভূমি রিপোর্ট : কারফিউ জারির ষষ্ঠ দিনে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে। বুধ্বার সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ শিথিল রাখা হয়। ফলে সকাল থেকেই নগরীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। ব্যবসা প্রতিষ্ঠান, বিপনী বিতান, ব্যাংক-বীমা, আদালতে স্বাভাবিক ভাবেই কার্যক্রম পরিচালিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ বেশকিছু দিন পর শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
খুলনা বাস মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে খুলনা থেকে ১৮টি রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু করে। ঢাকাসহ দূরপালার যানবাহনও চলেছে সময়মতো। তবে সন্ধ্যার পর কারফিউ বহাল থাকায় কোন যানবাহন চলাচল করেনি।