By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু
খুলনাজেলার খবর

কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু

Last updated: 2026/02/28 at 9:42 PM
Staff Reporter 2 hours ago
Share
SHARE
আগামী রোববার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্বগ্রহণের প্রথম দিনেই নগরীর উন্নয়নের স্টেক হোল্ডার ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন এই নেতা। বৈঠকে নাগরিকদের মতামত নিয়ে কাজ শুরু করবেন বলে ঘনিষ্টজন সূত্রে জানাগেছে। জানতে চাইলে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুলনা সিটি করপোরেশনে অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে। নগরবাসীকে সঙ্গে নিয়েই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।’ কেসিসি সূত্র জানায়, অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও অংশগ্রহণমূলক করতে নানা প্রস্তুতি শুরু করেছে কেসিসি। ইতোমধ্যে ৫ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। নগর ভবনের ৩টি পৃথক ভেন্যুতে অতিথিরা আসন গ্রহণ করবেন। কেসিসি থেকে জানা গেছে, নবনিযুক্ত প্রশাসকের নির্দেশনায় আমন্ত্রিতদের তালিকা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত খুলনার ৬টি আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, সরকারি দপ্তরগুলো প্রধান, নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি সেবা দাতা সংস্থাগুলোর উর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক-শিক্ষক-আইনজীবী ও সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, নগর পরিকল্পনাবিদ, এনজিও প্রধান, পরিবেশ কর্মী, বিভিন্ন নাগরিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দৈনন্দিন কাজে যারা নগরবাসীর সঙ্গী রিকসা চালক, ইজিবাইক চালক ও শ্রমিকদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, বিদায়ী ও বর্তমান প্রশাসক আলোচনা করে আগামীকাল রোববার দুপুরে দায়িত্ব হস্তান্তরের দিন নির্ধারণ করা হয়েছে। নতুন প্রশাসকের আগমন উপলক্ষ্যে সকল আনুষ্ঠিকতা সম্পন্ন করা হয়েছে। আমন্ত্রণ কার্ড সবার কাছে পৌছে দেওয়া হয়েছে। এদিকে কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ জানান, রোববার দুপুর ২টা ১৫ মিনিটে দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। নগর ভবনের তৃতীয় তলায় অবস্থিত শহীদ আলতাফ মিলনায়তন ও জিআইজেড সভা কক্ষে আমন্ত্রিতরা বসবেন। পাশাপাশি নিচতলায় এলইডি ডিসপ্লে স্থাপনা করা হয়েছে। সেখানে নগরীর উন্নয়নের স্টেক হোল্ডার ও রাজনৈতিক নেতাকর্মীরা বসবেন। নবনিযুক্তি প্রশাসক আগে নিচতলায় গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তৃতীয় তলায় যাবেন। প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি খুলনা সিটি প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদান পত্র তুলে দেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় চিকিৎসা নিয়েছেন তিনি। আজ শনিবার রাতেই তিনি খুলনায় ফিরবেন বলে জানাগেছে।
Staff Reporter February 28, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোলপাতা আহরণে বাওয়ালিদের শারণ শুরু: সুন্দরবনের ওপর চাপ কমাতেই এবার মাত্র ২৮ দিনের অনুমতি
Next Article নগরীতে ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ
আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

নগরীতে বকেয়া টাকার বিরোধে যুবককে জবাইয়ের চেষ্টা

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

নগরীতে ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

গোলপাতা আহরণে বাওয়ালিদের শারণ শুরু: সুন্দরবনের ওপর চাপ কমাতেই এবার মাত্র ২৮ দিনের অনুমতি

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?