By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগরিকের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে এগিয়ে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগরিকের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে এগিয়ে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগরিকের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে এগিয়ে

Last updated: 2023/09/21 at 12:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাগরিক সেবায় বেশ এগিয়ে, বিভিন্ন ওয়ার্ডে আধুনিকায়নের পাশাপাশি ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষ রোপন চলমান আছে। সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক মহোদয়ের নির্বাচনী আসনের এ হাসপাতালটি অনন্য সেবা দিয়ে কৃতিত্ব অর্জন করেছে স্বাস্থ্য প্রতিষ্ঠানটি।

বুধবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালে বিগতদিনের তুলনায় অনেক ভাল পরিবেশ। হাসপাতালের সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এফপিও) ডা. বুলবুল কবীর গণমাধ্যমকে বলেন, চলতি বছরের শুরু থেকেই স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি যোগদানের শুরু থেকে কাজ করে আসছি। অল্প কিছুদিন হয়েছে আমি এসেছি। আমরা মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১/২শ’ থেকে ৩শ’ রোগীকে সেবা দেওয়া হচ্ছে। রোগীদের মানসম্মত উপায়ে চিকিৎসা, কর্মরতদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও কমিউনিটি ক্লিনিকে যথাযথ সেবাসহ বিভিন্ন মানদণ্ডে উন্নিত করণে কর্মবন্টন নির্ধারণ করা হয়। হাসপাতালের ইপিআই শেখ মশিউর রহমান এ প্রতিনিধিকে বলেন, এ উপজেলায় ৩ লক্ষ ৪ হাজার ৯শ’ ৫১ ডোজ টিকা প্রদান করা হয়েছে। যা জেলার মধ্যে আনুপাতিকহারে সবচেয়ে বেশি সংখ্যক। হাসপাতালের আয় ও ব্যায়ের হিসাব বিবরণীতে স্বচ্ছতা এনেছি। হাসপাতালের আর্থিক ফান্ড এখন দৃশ্যমান।

সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, অধিক রোগীদের সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নয়নাভিরাম ভেষজ ও ফুল, ফলের বাগান, বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহের কারণে সরকারি এ হাসপাতালের ওপর মানুষের আস্থা বেড়েছে। ৫০ শর্য্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তুলনামূলক ভাবে জনবল নেই। বর্তমানে এ হাসপাতালে দশটি পদে কনসালটেন্ট থাকার কথা কিন্তু আছেন মাত্র দুইজন। দু’টি এ্যাম্বুলেন্স থাকলেও তার একটি বিকল হয়ে পড়ে আছে গ্যারেজে। অত্যাধুনিক এক্সে মেশিন থাকলেও সেটা বিকল।

হাসপাতাল ক্যাম্পাসের পানি নিষ্কাশনের ড্রেন পরিষ্কার করলেও প্রাচীর ঘেঁষে কিছু অসাধু লোক দোকানঘর নির্মান করায় পানি সরানো সম্ভব হচ্ছে না। পাশের নদী কিংবা খালের সাথে ড্রেনেজ ব্যবস্থা না করলে ক্যাম্পাসে জলাবদ্ধতার আশঙ্কা। প্রয়োজন জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত
Next Article জেলা বিএনপি’র সাতটি উপ-কমিটি গঠন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?