By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালিগঞ্জ ‌কৃষ্ণনগরে দুর্ধর্ষ চুরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কালিগঞ্জ ‌কৃষ্ণনগরে দুর্ধর্ষ চুরি
সাতক্ষীরা

কালিগঞ্জ ‌কৃষ্ণনগরে দুর্ধর্ষ চুরি

Last updated: 2025/05/08 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম শ্যামনগর  :কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অসুস্থতার সুযোগে দুর্ধর্ষ চোরচক্র রাতের অন্ধকারে ঘরে হানা দিয়ে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। জানা গেছে, বাড়ির মালিক মাওলানা শাহাবাজ আলী শেখ মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ সময় বাড়িতে ছিলেন তাঁর ছেলে মেহেদী হাসান শিমুল ও পুত্রবধূ। তাঁরা বাবার কক্ষ তালাবদ্ধ রেখে পাশের কক্ষে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতেই তাঁদের চোখে পড়ে চাঞ্চল্যকর দৃশ্য। ঘরের জামাকাপড় আঙ্গিনায় পড়ে থাকতে দেখেন এবং দ্রæত তাদের বাবার শয়নকক্ষে গিয়ে দেখতে পান, আসবাবপত্র এলোমেলো ভাংচুর করা-জামাকাপড় ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়ানো। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে রক্ষিত প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা এবং মূল্যবান কাগজপত্রসহ সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবারের দাবি, চোরচক্র পরিকল্পিতভাবে বাড়ির মালিকের অসুস্থতার সুযোগ নিয়েছে। ধারণা করা হচ্ছে, চেতনানাশক প্রয়োগ করে বাড়ির সদস্যদের অচেতন করে তারা প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে এবং জানালার গ্রিল খুলে ভেতরে ঢুকে নির্বিঘেœ লুটপাট চালিয়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পরিযায়ী পাখি আমাদের পরিবেশের সৌন্দর্য বাড়িয়ে দেয়
Next Article শ্যামনগর ‌তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 24 minutes ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 24 minutes ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

তালায় উত্তরণের সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?