By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালীগঞ্জের ওসি তদন্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > কালীগঞ্জের ওসি তদন্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

কালীগঞ্জের ওসি তদন্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

Last updated: 2024/12/29 at 5:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সোহেল আহমেদ, কালিগঞ্জ (ঝিনাইদহ) :ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোফাজ্জল হকের বিরুদ্ধে মামলার আসামি ধরে তার পরিবারের নিকট থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। পুলিশের ওই কর্মকর্তার ঘুষ গ্রহণের ঘটনার ভিডিও অডিও রেকর্ডসহ যাবতীয় প্রমাণাদী ইতিমধ্যে এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। চলতি বছরের জুন মাসের ২৫ তারিখে শিশু নির্যাতন আইনের ৯(১)/৩০ ধারার একটি মামলার(কালীগঞ্জ থানার মামলা নং- ১৬) দুই নম্বর আসামি হলেন উপজেলার বড় ধোপাধি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ছবদুল ইসলাম। ২৭ ডিসেম্বর আসামি ছবদুলকে তার নিজ এলাকা থেকে ধরে আনেন এবং পরিবারের সদস্যদেরকে কালীগঞ্জ থানায় এসে দেখা করতে বলেন ওসি তদন্ত মোফাজ্জল হক। কিছুক্ষণ পর আসামি ছবদুলের স্ত্রী মধুমালা, আসামির ভাই শরিফুল ইসলাম এবং তার স্ত্রী থানায় হাজির হলে ওসি তদন্ত তাদেরকে নানা রকম ভয়-ভীতি প্রদর্শন করেন এবং মামলা হালকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। তখন আসামি ছবদুলের স্ত্রী মধুমালা তাৎক্ষণিকভাবে ধার করে ২ হাজার টাকা নগদ তার দেবর শরিফুল ইসলামের হাত দিয়ে ওসি মোফাজ্জল হককে দেন। বাকি ১৮ হাজার টাকা সকালে দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে তারা থানা থেকে বের হন। এ ব্যাপারে আসামি ছবদুলের স্ত্রী মধুমালা এই প্রতিবেদককে জানান, আমার স্বামীকে তদন্ত ওসি স্যার থানায় ধরে নিয়ে যায়। প্রথমে ছেড়ে দেওয়ার এবং পরবর্তীতে মামলা হালকা করে দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। আমার কাছে টাকা না থাকায় আমি ধার করে তখনই আমার দেবরকে দিয়ে ১ হাজার টাকার ১ একটি নোট এবং ৫০০ টাকার দুইটি নোট মোট ২০০০ টাকা দেই। তার কক্ষে বসে থাকা অবস্থায় আমার দেবর তার কাছে টাকাটি দেই। এরপর তিনি বাকি ১৮ হাজার টাকা আসামি চালান হওয়ার আগে দেওয়ার জন্য বলেন। আমি বাড়ি ফিরে টাকা জোগাড় করতে না পারায় তার দাবিকৃত বাকি টাকা দিতে পারিনি। বেশ কিছুদিন আগে এই ওসি স্যার আমার এলাকার রাসেল নামে তার এক সোর্সের মাধ্যমে ৩৫ হাজার টাকা আমার স্বামীর কাছ থেকে নেন। এখন সাংবাদিকদের কাছে ওসি তদন্ত স্যারের টাকা চাওয়া এবং নেওয়ার বিষয়টি জানানোর কারণে তিনি আমার ও আমার দেবরকে নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন এবং টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করার জন্য চাপ দিচ্ছেন। এখন আমরা খুব ভয়ে আছি, না জানি কখন কোন বিপদ আসে। ভয়-ভীতি প্রদর্শন করে এবং মামলা হালকা করে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার ব্যাপারে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত ওসি) মোফাজ্জল হকের নিকট জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদারের সাথে ওসি তদন্তের ঘুষ বাণিজ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বিভাগ নেবে না। তবে তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগের সত্যতা মিললে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি ।এ ব্যাপারে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম বলেন, ঘটনাটি আপনার নিকট থেকে জানতে পারলাম। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পুলিশ আরো জনবান্ধব হয়ে উঠবে বলে মানুষ মনে করলেও কালীগঞ্জ থানা পুলিশের কিছু অসৎ কর্মকর্তার বেপরোয়া ঘুষ বাণিজ্য কোনভাবেই থামানো যাচ্ছে না। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিচ্ছেন না দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা। যে কারণে মানুষ পুলিশের উপর আস্থা হারাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহেশপুরে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত
Next Article কালীগঞ্জে কাজীর সীল সাক্ষর জালিয়াতি একাধিক বিয়ে!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 4 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?