By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কিউইদের হেসেখেলে হারিয়ে ‘এ’ দলের সিরিজ শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > কিউইদের হেসেখেলে হারিয়ে ‘এ’ দলের সিরিজ শুরু
খেলাধূলা

কিউইদের হেসেখেলে হারিয়ে ‘এ’ দলের সিরিজ শুরু

Last updated: 2025/05/05 at 4:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড ‘এ’ দল। শরিফুল ইসলাম-তানভির ইসলামদের বোলিংয়ের সামনে ৩৪.৩ ওভারে ১৪৭ রানেই থামে নিউজিল্যান্ড‘এ’ দলের ইনিংস। ৬৮ রানে আট উইকেট হারানো দলটিকে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেন ডিন ফক্সক্রফট। যদিও এনামুল হক বিজয় এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দুটি ত্রিশ ছাড়ানো ইনিংসে সহজেই ম্যাচটি জিতে বাংলাদেশ ‘এ’ দল। ২৭.২ ওভারে তিন উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, ম্যাচটি জিতে নেয় সাত উইকেটে।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় ওভারের মধ্যেই নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় বাংলাদেশ। দুজনকেই সাজঘরে ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক। নাইম ২০ বলে ১৮ এবং ইমন ১২ বলে ২৪ রান করে ফিরে যান। ইমনের ঝড়ে ততক্ষণে ৫৩ রান তোলে বাংলাদেশ।
এরপর ৫৫ রানের জুটি গড়েন বিজয় অঙ্কন। ৪৫ বলে ৩৮ রানে ফিরে যান বিজয়। তাকে ফেরান ফক্সক্রফট। এরপর অঙ্কন ৬১ বলে ৪২ এবং নুরুল হাসান সোহান ২৬ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শরিফুল-খালেদ আহমেদের তোপের মুখে পড়ে কিউইরা। মাত্র ১৩ রান তুলতেই চার উইকেট হারায় দলটি।
শরিফুলের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন আট বল খেলে রানের খাতা খুলতে না পারা ডেল ফিলিপস। একইভাবে শূন্য রানে ম্যাথু বয়েলকে ফেরান খালেদ। বয়েলের মতো মোহাম্মদ আব্বাসকেও শূন্য রানে ফেরান খালেদ।
খালেদের করা দলের চতুর্থ ওভারে দুই উইকেট হারানোর পর সপ্তম ওভারে নিক কেলির উইকেট হারায় কিউইরা। ১০ বল খেলা এই ব্যাটারকে শূন্য রানে থাকা অবস্থায় বোল্ড করেন শরিফুল। ১৩ রানের মধ্যে যে চারটি উইকেট কিউইরা হারায়, এদের কেউই রানের খাতা খুলতে পারেননি। দলটির মোট পাঁচ ব্যাটার শূন্য রানে ফিরেন এ দিন।
একপ্রান্তে টিকে থেকে দলের রান আস্তে আস্তে বাড়াচ্ছিলেন রিস মারিউ। ২৫ বলে সাত রান করে তাকে কিছুক্ষণ সঙ্গ দেন জস ক্লার্কসন। দলীয় ৫০ রানের আগেই ক্লার্কসনকে বিদায় করেন ইবাদত হোসেন।
৬২ রানের মধ্যে আরো তিনটি উইকেট হারায় কিউইরা। তানভিরের বলে স্টাম্পিংয়ের শিকার হন ৫০ বলে ৪২ রান করা মারিউ। ১৭ বলে চার রান করা উইকেটরক্ষক মিচেল হে’কে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তানভির। একই ওভারে ক্রিস্টিয়ান ক্লার্ককে শূন্য রানে বোল্ডও করেন তিনি।
৬২ রানে আট উইকেট ও ৮৫ রানে ৯ উইকেট হারানো দলটিকে দেড়শ রানের কাছাকাছি পৌঁছে দেন ফক্সক্রফট। ছয়টি চার ও চারটি ছক্কায় ৬৪ বলে ৭২ রান করেন তিনি। তাকে সঙ্গ দেয়া বেন লিস্টার ১০ বলে চার রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে খালেদ-তানভির তিনটি করে ও শরিফুল-ইবাদত দুটি করে উইকেট নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উত্তেজনার মাঝেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান
Next Article সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 5 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 5 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?