By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, যা বললেন হাছান মাহমুদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, যা বললেন হাছান মাহমুদ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, যা বললেন হাছান মাহমুদ

Last updated: 2024/05/19 at 4:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুক্রবার (১৭ মে) রাতে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ওই হামলার ঘটনায় বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (১৯ মে) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি।

কিরগিজস্তানে বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত নেই জানিয়ে হাছান মাহমুদ বলেন, উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গুরুতর কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। উজবেকিস্তান দূতাবাস ইতিমধ্যে যোগাযোগের জন্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি নম্বর শেয়ার করেছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা নিবিড়ভাবে এবং অনবরত ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি।

গত সোমবার (১৩ মে) মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে মিসরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশিদের ওপর হামলা শুরু হয়েছে। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। সেখানে নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশের হাজারের বেশি মেডিকেল শিক্ষার্থীর।

বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা ছাত্রদের মারধর চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একদল দুর্বৃত্ত মেডিকেল শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। বিশেষ করে যারা দেশটির রাজধানী বিসকেকের হোস্টেলে থাকেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হয়।

কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।

শনিবার (১৮ মে) দেওয়া এক বার্তায় উল্লেখ করা হয়, উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিসকেকের সাম্প্রতিক জনসহিংসতার ঘটনায় বর্তমানে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছে। এ বিষয়ে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও দূতাবাস যোগাযোগ করছে।

শিক্ষার্থীদের এই মুহূর্তের জন্য বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিষয়ে যেকোনো সমস্যার জন্য দূতাবাসের সঙ্গে জরুরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: নাজমুল আলম (মিনিস্টার) উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস যোগাযোগ: +৯৯৮৯৩০০০৯৭৮০

সিনিয়র করেস্পন্ডেন্ট May 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিকিৎসার জন্য ভারতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ এমপি আনার
Next Article পাইকগাছায় কৃষকদের প্রশিক্ষণ ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?