By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের যন্ত্রাংশ চুরি, গ্রেপ্তার ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের যন্ত্রাংশ চুরি, গ্রেপ্তার ৩
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের যন্ত্রাংশ চুরি, গ্রেপ্তার ৩

Last updated: 2023/07/31 at 4:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় ৬৬ লাখ টাকার যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁও ও মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৩১ জুলাই) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজধানী ঢাকার কাফরুল এলাকার আব্দুল গফুরের ছেলে আরিফুর রহমান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাইকশা গ্রামের আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ধুলাউরি গ্রামের মৃত আহাম্মেদ আলীর ছেলে এফএম রেজাউল করিম।

কিশোরগঞ্জ সিআইডি কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ মে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ৬৫ লাখ ৮৩ হাজার ২৫০ টাকার চক্ষু পরীক্ষা ও ট্রিটমেন্টের মেশিনসহ সংস্থার গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। পরে কিশোরগঞ্জ মডেল থানায় ১৩ মে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের প্রশাসক মাহসুরা খন্দকার বাদী হয়ে মামলা করেন।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের উপপরিদর্শক রোকনুজ্জামান ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত মামলাটি তদন্ত করেন। ২৫ জুন পুলিশ সদর দপ্তরের আদেশে মামলাটির তদন্তভার পায় কিশোরগঞ্জ সিআইডি। তদন্তভার পাওয়ার পর অল্প সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও তিনজনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সিআইডি।

কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুহাম্মদ ফরহাদ বলেন, চক্ষু হাসপাতালের চুরির ঘটনাটি আমরা খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করেছি। অল্প সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে নিজস্ব টিম গঠন করেছি। টিমের কাজ ছিল ম্যানুয়ালি তথ্যগুলো সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সঙ্গে তা কানেক্ট করা। যার ফলে অল্প সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করেছি। এই চুরিতে জড়িত অন্যদেরও শনাক্ত করেছি আমরা। শিগগিরই তাদেরও গ্রেপ্তার করে মামলার পূর্ণাঙ্গ একটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করব।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা যন্ত্রাংশগুলো চুরি করেছেন বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন। এই অত্যাধুনিক যন্ত্রাংশগুলো তারা অন্য কোথাও বিক্রির চেষ্টা করছিলেন। আরও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু
Next Article বিএনপির সমাবেশ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?