By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কুমিল্লায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কুমিল্লায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কুমিল্লায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Last updated: 2023/09/01 at 5:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের ২ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জালগাঁও গ্রামের মৃত হাসন আলীর ছেলে আব্দুস সাত্তার (৫৫) ও একই এলাকার জামাল হোসেনের ছেলে খোরশেদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

স্থানীয়রা জানান, নিহত সাত্তার ও খোরশেদের পরিবারের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলাও রয়েছে আদালতে। শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে যান সাত্তার। এতে বাধা দিতে যান খোরশেদসহ চার-পাঁচজন। এ সময় সঙ্গে থাকা ছুরি দিয়ে খোরশেদসহ চার-পাঁচজনকে এলোপাতাড়ি আঘাত করেন সাত্তার। এতে গুরুতর আহত হন খোরশেদ। তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোরশেদের সঙ্গে থাকা তার চার নিকটাত্মীয় সাত্তারের ছুরিকাঘাতে আহত হলে তাদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে খোরশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে সাত্তারের ওপর আক্রমণ করে তাকে পিটিয়ে আহত করেন। সাত্তারকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ফিরোজ হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গু : হাসপাতালে ভর্তির ৭২ ঘণ্টায় ৯০ শতাংশ রোগীর মৃত্যু
Next Article ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য ৩৩ লাখ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 3 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 3 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 3 hours ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?