
শিক্ষা, গবেষণা ও সামাজিক সেবা খাতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ইন্দোনেশিয়ার পলিটেকনিক পারকাপালান নেগেরি সুরাবায়া-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
০৩ ফেব্রæয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং পিপিএনএস, ইন্দোনেশিয়ার পক্ষে মুহাম্মদ আনিস মুস্তাগফিরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তির আধুনিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময় করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

