By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Last updated: 2024/03/03 at 4:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২৩-২০২৪ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ/লেভেল-১ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা ০৩ মার্চ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ০১:৪৫ পর্যন্ত চুয়েট, কুয়েট ও রুয়েট ক্যাম্পাসে একসাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। চুয়েট, কুয়েট ও রুয়েটে মোট ২২৮৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৩৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার শতকরা হার ৮০.৩৫। কুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৭৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৮৯ জন উপস্থিত ছিল যার শতকরা হার ৮১.২৪, চুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৭৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৪৩ জন উপস্থিত ছিল যার শতকরা হার ৮০.৫১, রুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৭৬২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৪৬ জন উপস্থিত ছিল যার শতকরা হার ৭৯.৩২।

কুয়েটে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ভর্তি পরীক্ষার বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন। কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। চুয়েট ও রুয়েটে আসনসংখ্যা যথাক্রমে ১২৩৫ ও ৯৩১টি।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট, কুয়েট, রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) পাওয়া যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন
Next Article বাংলাদেশিকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 14 minutes ago
জাতীয়

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত-এনসিপি জোটের

By Nayon Islam 15 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 12 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 14 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?