By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Last updated: 2023/10/18 at 6:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবির, কুষ্টিয়া :  চাচাত বোনের স্বামীর বাড়ির উঠানে এক যুবকের হাত ও পা ভাঙা, মাথার চুলকাটা রক্তাক্ত লাশ পরেছিল। লাশের পাশেই রান্না করা খিচুড়ি ভাত পরে ছিল। চাচাত বোনসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি পরকিয়া প্রেমের কারণেই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কুমারখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের জালাল মোড় এলাকার একটি বাড়ির উঠান থেকে বুধবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম স্বপন আলী (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহতের চাচাত বোন সুমি খাতুন। তিনি জালাল মোড় এলাকার আসাদ শেখের স্ত্রী। নিহতের সাথে চাচাত বোনের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবারের লোকেরা দাবি করেছেন।

পুলিশ জানায়, পরকিয়া প্রেমের জেরে চাচাতো বোন ও তাঁর শ্বশুর বাড়ির লোকজন যুবককে পিটিয়ে হত্যা করে উঠানে লাশ ফেলে রেখে পালিয়েছে।

নিহতের বাবা আব্দুর রশিদ জানান, ভাতিজি সুমির সাথে তাঁর ছেলে স্বপনের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে সুমি ফোন করে স্বপনকে কুমারখালীতে ডেকে নিয়ে আসে। সকালে ছেলেকে হত্যা করে লাশ ফেলে পরিবারের সবাই পালিয়ে গেছে। তিনি থানায় মামলা করবেন।

কালু শেখ জানান, তিনি রাতে আসাদের বাড়িতে বাঁশ দিয়ে মারপিটের শব্দ ও চিৎকার চেঁচামিচি শুনেছেন। আর সকালে এসে তিনি একজনের লাশ দেখতে পান।

প্রতিবেশী আনোয়ারা খাতুন জানান, তিনি মারধরের খবর শুনে সকাল আনুমানিক আটটার গিয়ে দেখে অনেক লোকজন। উঠানে পড়ে থাকা লোকটি তখনো বেঁচে ছিল। সে বারবার বলছিল, সুমি পানি দেরে, আমার হাসপাতালে নিয়ে যা, আমি বাঁচে যাবনে।’ ঘণ্টাখানেক পরে গিয়ে দেখি লোকটি মারা গেছে আর সুমি রান্না করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশি জানান, তিনি সকালে গিয়ে দেখেন উঠানে লাশ পড়ে রয়েছে আর এক গৃহবধূ খিচুরি রান্না করছেন।

অভিযুক্ত গৃহবধূ সুমি খাতুনের একটি ভিডিও বক্তব্যের জানান, রাত দুইটার দিকে স্বপন তার শ্বশুরবাড়িতে গিয়ে জানালা ধরে টানাটানি করছিলেন। সে সময় তার ভাসুর শহিদুলসহ স্থানীয়রা তাকে আটকায়। এক পর্যায়ে মারপিট করে উঠানে ফেলে রেখে যায়। সকালে তিনিই স্বপনের বাড়িতে খবর দিয়ে রান্না করেছেন।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিন শেখ জানান, স্বপন আলী তিন থেকে চার মাস আগেও একবার ওই বাড়িতে এসেছিল। তিনি সালিশ করেছিলেন। গত রাতে আবার আসার পর স্থানীয়রা তাকে জানান। সে সময় তিনি ওই যুবককে মারপিট করতে নিষেধ করে ‘৯৯৯’ এ কল করতে বলেছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে আসাদের বাড়ির উঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের মাথার চুলকাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসায় শেখ রাসেলের ৬০ তম জন্ম দিবস পালিত
Next Article শেখ রাসেল দিবসে খুলনা সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

By Staff Reporter 5 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 7 minutes ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 7 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?