By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কে হচ্ছেন বিসিবি সভাপতি?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > কে হচ্ছেন বিসিবি সভাপতি?
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

কে হচ্ছেন বিসিবি সভাপতি?

Last updated: 2024/01/12 at 12:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন। টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রীর পদ পেতে যাচ্ছেন পাপন। পূর্ণ মন্ত্রী হওয়ার ঘোষণার পর থেকে আলোচনায়-বিসিবি সভাপতি পদে থাকছেন তো পাপন?

বর্তমানে ক্রিকেটে জনসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক ব্যাপ্তি অনেক বেশি। তাই মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রিকেট বোর্ডও সামলানোটা বড় চ্যালেঞ্জ হবে পাপনের জন্য। দুটি বড় দায়িত্ব সামলানো কঠিন বিধায় তিনি বিসিবি সভাপতি থেকে পদত্যাগ করতে পারেন বলে ধারণা ক্রীড়া বিশ্লেষকদের। সেক্ষেত্রে কে হবে নতুন বিসিবি সভাপতি?

২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিসিবি সভাপতি পদে মেয়াদ আছে পাপনের। ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচনে এখনও বাকি প্রায় বছর দেড়েক। এই সময়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব সামলাবেন কে? তা নিয়ে জল্পনা-কল্পনা। এই তালিকায় বেশ জোরেশোরে শোনা যাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের নাম। দুজনই জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু এই মুহূর্তে তাদের বিসিবির সভাপতি হওয়ার সম্ভাবনা খুবই কম।

কারণ, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কেউ সভাপতি প্রার্থী হতে চাইলে প্রথমেই তাকে জেলাভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পর্ষদের সদস্য হতে হয়। এরপর হতে হয় বিসিবির কাউন্সিলর। পরবর্তীতে নির্বাচনে দাঁড়িয়ে হতে হয় বোর্ড পরিচালক। এরপর ভোটাভুটিতে নির্বাচিত করা হয় বোর্ড সভাপতি। তবে সাকিব-মাশরাফী দুজনের কেউই পরিচালকের পদে নেই। নেই কাউন্সিলর পদেও। ফলে আসন্ন সভাপতি নির্বাচনে প্রার্থীও হতে পারছেন না তারা।

এই মুহূর্তে পাপন দায়িত্ব ছাড়লে মাশরাফী ও সাকিবের সুযোগ না থাকায় বিসিবির বর্তমান পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচিত হতে পারেন। সেই তালিকায় বেশ জোরেশোরে শোনা যাচ্ছে আজম নাসিরের নাম। যিনি বর্তমানে বিসিবির সহ-সভাপতির দায়িত্বে আছেন।

তবে, সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।  নাজমুল হাসানকেই বাকি দেড় বছরের জন্য দায়িত্বে বহাল রাখলেও অবাক করার কিছু থাকবে না। বিসিবি বসের চেয়ারে নতুন করে কে বসবেন নাকি নাজমুল হাসানই থাকেন সেটাই দেখার জন্য মুখিয়ে ক্রিকেট ভক্তরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের শোক
Next Article নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 11 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 12 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 13 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?