By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেশবপুরে আ’ লীগের জনপ্রতিনিধিরা আত্মগোপনে: নাগরিক সেবা ব্যহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে আ’ লীগের জনপ্রতিনিধিরা আত্মগোপনে: নাগরিক সেবা ব্যহত
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে আ’ লীগের জনপ্রতিনিধিরা আত্মগোপনে: নাগরিক সেবা ব্যহত

Last updated: 2024/08/18 at 2:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

আশরাফুজ্জামান, কেশবপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই কেশবপুরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের দেখা মিলছে না। বিশেষ করে পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদের অধিকাংশ জনপ্রতিনিধি আত্মগোপনে চলে গেছেন। এতে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। ব্যহত হচ্ছে নাগরিক সেবা।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানদের অনেকেই ক্ষমতার পালাবদলের কারণে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিপক্ষের রোষানল থেকে বাঁচতে ইউনিয়ন পরিষদে আসছেন না। ফলে পরিষদের সেবাগ্রহীতারা বিভিন্ন সনদের আবেদন করেও চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় প্রয়োজনীয় সনদ পাচ্ছেন না। এতে জরুরি প্রয়োজনীয় অফিসিয়াল কাজ করতে পারছেন না ভূক্তভোগীরা।
স্থানীয়রা জানান, নিজেদের বিভিন্ন অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা অফিসে না এসে গা ঢাকা দিয়েছেন। স্বাক্ষর নিতে চেয়ারম্যানের কার্যালয়, বাড়ি কিংবা মোবাইল ফোনে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। মৃত্যুসনদ, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সনদপত্র, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন তারা। দায়িত্ব পালনে ভয় পেলে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে প্যানেল চেয়ারম্যানদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দাবি জানান তারা। তবে আত্মগোপনে থাকা জনপ্রতিনিধিদের স্বজনরা দাবি করছেন, নিরাপত্তাহীনতার কারণেই অনেকে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে যেমন সাহস পাচ্ছে না তেমনি কর্মস্থলেও যেতে পারছেন না।
এদিকে, এক সপ্তাহ পার হলেও পৌর মেয়র কার্যালয়ে না আসায় ভোগান্তিতে পড়েছেন পৌরসভার বাসিন্দারা। পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। সরেজমিন পৌর ভবনে গিয়ে দেখা যায়, গত ৪ আগস্ট আগুনে পুড়ে রয়েছে পৌরসভার সবকটি কক্ষ। গুরুত্বপূর্ন ডকুমেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একজন কর্মচারী জানান, ৫ আগস্টের পর থেকে মেয়র পৌরসভায় আসছেন না। প্যানেল মেয়রেরও দেখা মিলছে না। কিছু কিছু সেবা আছে যা পৌর মেয়র ছাড়া দেওয়া সম্ভব নয়। এ সময় সেবা নিতে আসা ফারুক হোসেন বলেন, ‘জমির ওয়ারিশনামা দরকার। কয়েকদিন ধরে পৌরসভায় ঘুরছি। পৌর মেয়র নেই। এ অবস্থায় আমার সমস্যার সমাধান হচ্ছে না’।
আরেক সেবাপ্রার্থী কানিজ ফাতেমা বলেন, ‘ছেলের জন্মসনদ সংশোধন করার জন্য কয়েকদিন ধরে ঘুরছি। কিন্তু সমাধান পাচ্ছি না’।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর শহরের একাধিক ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করে বলেন, কেশবপুরে গত পৌরসভার নির্বাচন যেভাবে হয়েছে তা ন্যক্কারজনক। পৌরসভা সৃষ্টির পর এমন নির্বাচন দেখেননি তারা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেয়নি। জোর খাটিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এখন সরকার পতনের পরপরই পালিয়েছেন’। সাবেক এমপি শাহীন চাকলাদারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে সন্ত্রাসী বাহিনী তৈরি করে চাদাবাজি, হুমকি, জবর দখল ও বিএনপি সমর্থিত ব্যক্তিদের মারপিট করে গুরুতর আহত করা হয়। ভয়ে অনেকে মামলা করার সাহস পাইনি। এবিষয়ে একাধিক জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত নিজ নিজ দপ্তরে মেয়র-চেয়ারম্যানদের তাদের কার্যালয়ে যোগদানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখলের চেষ্টা
Next Article রংপুরে শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যেভাবে খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ–ইসরাইল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
জাতীয়

শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 58 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?