By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

Last updated: 2024/12/09 at 2:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন,জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন, ফেস্টুন-বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। সকাল সাড়ে দশটায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাধান এনজিও নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ মুক্তার আলি, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, পৌর সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের গুরুত্ব দিয়ে বলেন ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতি সংঘের উদ্যোগে ‘দুর্নীতি বিরোধী সনদ’ গৃহীত হয়। ওই বছরের ৯ ডিসেম্বর মেক্সিকোর মেরিডাতে অনুষ্ঠিত জাতি সংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণকারী ১২৯ষ্টি দেশের মধ্যে ৮৭টি দেশ উক্ত সনদে স্বাক্ষর প্রদান করে। স্বাক্ষরের দিনটি স্মরণীয় করে রাখতে ও বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী আন্দোলনের পক্ষে জনসচেতনতা তৈরী করার লক্ষ্যে জাতি সংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষনা করে। ২০০৪ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রায় সকল দেশেই দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে থাকে। ২০০৭ সাল থেকে দেশে দুর্নীতি দমন কমিশন প্রতি বছর দিবসটি পালন করলেও সরকারি ভাবে দিবসটি পালিত হতো না। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দিবসটি পালনের বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগকে পত্র প্রেরণ করে। তৎপ্রেক্ষিতে ২০১৭ সালের ১৮ জুলাই সরকার ৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ হিসেবে উদযাপনে লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের অন্তর্ভুক্ত করে। ওই বছর থেকেই আমাদের দেশে সরকারী ভাবে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়ে আসছে। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
Next Article চৌগাছায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 1 minute ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 3 minutes ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 12 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?