By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেশবপুরে কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে নতুন উদ্যোক্তারা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে নতুন উদ্যোক্তারা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে নতুন উদ্যোক্তারা

Last updated: 2024/12/07 at 3:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে যশোরের কেশবপুরের নতুন নতুন উদ্যোক্তারা। অল্প টাকা বিনোয়োগ করেই এসব উদ্যোক্তারা পাচ্ছেন সফলতা। কেঁচো ও সার বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হয়ে ঘুরে দাঁড়াচ্ছেন। উদ্যোক্তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করছেন কর্মসংস্থান। চলতি বছরে উপজেলার ৩৩টি ভার্মি কম্পোস্ট কারখানা থেকে আনুমানিক ৩৫০ মেট্রিক টন সার উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে।
রাসায়নিক সারের ক্ষতিকর দিক বিবেচনা করে জমিতে নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির সুস্বাস্থ্য রক্ষাসহ মাটির পানি ধারণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কম খরচে অধিক ফসল পাওয়ায় কৃষকেরা এখন ব্যাপক হারে কেঁচো সার ব্যবহার করছেন।
উপজেলা কৃষি সূত্রে জানা গেছে, বর্তমানে এ উপজেলায় ৩৩টি ভার্মি কম্পোস্ট কারখানা রয়েছে। কেউ কৃষি অফিসের প্রদর্শনীর মাধ্যমে আবার কেউ স্ব উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে এ কারখানাগুলো তৈরি করেছেন। এসব কারখানায় গোবর ও কেঁচোর সমন্বয়ে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন করা হয়ে থাকে। ২০২৩ সালে এ সকল কারখানা থেকে আনুমানিক ২০০ মেট্রিক টন কেঁচো সার উৎপাদন হয়েছে। চলতি বছরে (২০২৪ সালে) আনুমানিক ৩৫০ মেট্রিক টন সার উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কারখানার গোবর ও কেঁচোর হাউজে জন্মানো বাড়তি কেঁচো নতুন নতুন উদ্যোক্তাদের কাছে বিক্রি করা হয়ে থাকে। কেশবপুর উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে ভার্মি কম্পোস্ট ও কেঁচো পৌঁছে যাচ্ছে। এগুলো বিক্রি করে এবার ৫০ লাখ টাকার বেশি আয় করতে পারবেন উদ্যোক্তারা। জমিতে ভার্মি কম্পোস্টের চাহিদা বাড়ায় এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। এতে যেমন বেকারত্ব দূর হচ্ছে, ঠিক তেমনি তৈরি হচ্ছে কর্মসংস্থান।
উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামের ভাই ভাই ভার্মি কম্পোস্টের পরিচালক উদ্যোক্তা রাসেল কবির বলেন, চলতি বছরের মার্চ মাসে কৃষি অফিসের প্রদর্শনীর মাধ্যমে ১৮টি হাউজ থেকে কেঁচো সার উৎপাদন করেন। এ পর্যন্ত আনুমানিক ৩৫০ মণ সার বিক্রি করেছেন তিনি। প্রতি কেজি সার ১৫ টাকা দরে বিক্রি করে থাকেন। এ ছাড়া কেঁচো বিক্রি করে দুই হাজার টাকা কেজি। খরচ বাদে প্রতি মাসে তার ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ হয়।
চিংড়া ভার্মি কম্পোস্টের পরিচালক শেখ মুহাইমিনুল ইসলাম সেতু বলেন, বেকারত্ব দূর করতে কৃষি অফিসের পরামর্শে মাত্র ৫ কেজি থাইল্যান্ডের কেঁচো নিয়ে বছর তিনেক আগে চিংড়া ভার্মি কম্পোস্ট কারখানা তৈরী করেন। বর্তমানে খামারের ৩৫টি হাউজে প্রায় চার মণ কেঁচো রয়েছে। প্রতি মাসে এসব হাউজে গোবর দিয়ে আট থেকে দশ টন কেঁচো সার উৎপাদন করে থাকেন। ভার্মি কম্পোস্ট ও কেঁচো বিক্রি করে প্রতি মাসে তিনি এক লাখ টাকার বেশি আয় করছেন বলে জানান।
তিনি আরও বলেন, নিজে একজন সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তার কারখানায় ছয় জনের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। গোবর আনা, হাউজে ঢালা, পরিচর্যা করা, ছাকনির সাহায্যে হাউজের কেঁচো ও সার আলাদা করা, এগুলো পরিবহন করাসহ তারা বিভিন্ন কাজ করে থাকেন। তার দেখাদেখি এলাকার অনেক বেকার যুবক ভার্মি কম্পোস্ট কারখানা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
উপজেলার ছোট দোরমুটিয়া গ্রামের এহসানুল কবির রাহাত বলেন, স্বউদ্যোগে বাড়িতে ভার্মি কম্পোস্ট কারখানা তৈরি করেছেন। দুইটা বেড ও ১১টি চাড়ি থেকে প্রতিমাসে তার দেড় থেকে দুই টন সার উৎপাদিত হয়। এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে কেঁচো সার বিক্রি করে থাকেন বলে তিনি জানান।
উপজেলার ব্রহ্মকাটি গ্রামের কৃষক খন্দকার শফি বলেন, মাল্টা, বেগুন, ফুলকপি, পাতাকপিসহ তার বিভিন্ন সবজি খেতে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে থাকেন। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জমিতে ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে তিনি অধিক ফসল উৎপাদন করতে পারছেন। এতে যেমন তার খরচও কম হচ্ছে, ঠিক তেমনি নিরাপদ ফসলও উৎপাদন করতে পারছেন। বাজারে তার বিষমুক্ত ফসলের বেশ কদর রয়েছে বলেও জানান।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, এ উপজেলায় বর্তমানে ৩৩টি ভার্মি কম্পোস্ট কারখানা রয়েছে। কেউ স্ব উদ্যোগে আবার কাউকে প্রদর্শনীর মাধ্যমে কারখানা করতে উদ্বুদ্ধ করা হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলতি বছর অনেক উদ্যোক্তাকে বেকারত্ব ঘুচাতে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী দেওয়া হয়েছে। এবং তারা এ কাজে সফলতা পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াচ্ছেন। সৃষ্টি করেছেন কর্মসংস্থান। কৃষি অফিস থেকে এসব উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির সুস্বাস্থ্য রক্ষায় কেঁচো সারের জুড়ি নেই। এ জৈব সার মাটির পানি ধারণ, রোগ প্রতিরোধ ক্ষমতা ও উপকারী অনুজীবের সংখ্যা বাড়ায়। ফলে জমিতে কম খরচে অধিক ফসল উৎপাদন সম্ভব। প্রতিনিয়ত কৃষকদের কেঁচো সার ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অন্তর্বর্তী সরকার আ.লীগকে নিষিদ্ধ করতে পারে না: জিএম কাদের
Next Article ফকিরহাটে উদ্ধার হওয়া তরুণীকে পরিবারে নিকট হস্তান্তর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?