By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেশবপুরে চোর-মাদকসেবীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে চোর-মাদকসেবীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে চোর-মাদকসেবীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Last updated: 2024/12/14 at 2:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : চোর ও মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চার গ্রামের শতশত মানুষ মানববন্ধন করেছেন শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলার ভেরটী বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় উপজেলার দশকাউনিয়া, ভেরটী, সারুটিয়া ও বুড়লী গ্রামের সাধারণ মানুষ। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা নূর এ আলম সিদ্দিকী ও বিএম ফারুক।
বক্তারা বলেন, গত ৬ মাসে চার গ্রাম থেকে প্রায় ৫০টি ইঞ্জিনচালিত ভ্যান চুরি হয়েছে। এরই মধ্যে গত ১১ ডিসেম্বর গভীর রাতে দুটি জ্ঞানসহ দুই চোরকে পুলিশ হাতে নাতে আটক করলেও চোরদের গডফাদাররা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে অবিলম্বে আটকের দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে। অবিলম্বে তাদেরকে আটক না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান গ্রামবাসী।
গত ১১ ডিসেম্বর রাতে দশকাউনিয়া গ্রামের ভ্যান চালক অরুণ দাসের একটি ব্যাটারিচালিত ভ্যান, বিজয় দাসের একটি, ভেরয়ী গ্রামের জাফর গাজীর একটি, একই গ্রামের ওসমান গাজীর একটি, আলমগীরের একটি,
দশকাউনিয়া গ্রামের আনিসুর রহমানের একটি, ভেরটী গ্রামের আবুল শেখের একটি, দশকাউনিয়া গ্রামের খায়রুলের একটি, অলিয়ার রহমানের একটি, আছমত আলির একটি, রিপনের আলম সাদু একটি, সন্নাসগাছা গ্রামের সিরাজ শেখের দুটি ভ্যান, নওশের আলির একটি ভ্যান, দশকাউনিয়া গ্রামের নাজমুল শেখের একটি মটর পাম্প, কৃষ্ণপদ দাসের একটি ভ্যান, ভেচরী গ্রামের রনজিতের দুটি ভ্যানসহ প্রায় ৫০টি ইঞ্জিন চালিত ভ্যান ও মটর চোরেরা তাদের বাড়ি থেকে গভীর রাতে চুরি করে নিয়ে গেছে। এসব চুরির ঘটনায় থানায় একটি মাত্র মামলা হয়েছে বলে জানা যায়।
এছাড়া ৯নং ইউনিয়নে চুরি ছিনতাই, চাঁদাবাজি, মাদক বিক্রনয় ও সেবন দিন দিন বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে এলাকার সচেতনমহল জানান।
ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম বলেন, এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। ইতিমধ্যে দুটি ভ্যানসহ দুই চোরকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আমি সবেমাত্র কেশবপুর থানায় যোগদান করেছি। এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী, চোর, ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর থাকবে থানা পুলিশ। তাদেরকে কোনো রকম ছাড় দেয়া হবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভা অনুষ্ঠিত
Next Article জেল থেকে বের হয়ে যা বললেন আল্লু অর্জুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?