By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেশবপুরে ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে ভিড়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে ভিড়
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে ভিড়

Last updated: 2024/01/13 at 5:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : পৌষের মাঝামাঝি বয়ে যাচ্ছে হিমেল হাওয়া সেই সঙ্গে শীতের তীব্রতা । জানুয়ারির শুরু থেকেই তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এ অবস্থায় এ অঞ্চলে বেড়েছে শীতবস্ত্রের চাহিদা। নিম্ন আয়ের মানুষ গুলো প্রচন্ড শীত থেকে বাঁচার জন্য গরম কাপড় কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন ফুটপাত ও খোলা জায়গা দোকানগুলোতে। প্রচন্ড শীত পাশাপাশি শৈত প্রবাহের কারণে ঠক ঠক করে কাঁপছেন উপজেলার খেটে খাওয়া মানুষজন। বয়স্ক শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে ফুটপাত ও স্থানীয় মার্কেটগুলোও গরম কাপড়ের চাহিদা বেড়েছে। কেশবপুরের অলিগলিতে শীতের পোশাকের দোকান দিয়ে বসেছেন ভাসমান ব্যবসায়ীরা এসব দোকানে কম দামে বিদেশি গরম কাপড় মিলছে সস্তায়। সকাল থেকে শুরু করে রাত সাড়ে দশটা পর্যন্ত থাকে এসব দোকান। অল্প পয়সায় সুন্দর গরম কাপড় দেখে শুনে কিনছেন ক্রেতারা । এছাড়াও প্রতিদিন সোয়েটার,ট্রাউজার, কম্বল, ও শিশু দের পোশাক কম দামে বেচা কেনা হয়। উপজেলার ভাসমান দোকানদার কাওসার আলী বলেন বিভিন্ন পেশার মানুষ আমাদের কাছে শীতের পোশাক কিনতে আসেন। তাদের মধ্যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা বেশি। সেই সঙ্গে ভ্যানচালক দরিদ্র নারী পুরুষ শীতবস্ত্র কিনছেন। এসব পোশাকের দামের বিষয়ে তিনি বলেন সর্বনিম্ন একশত টাকা থেকে দেড়শ টাকা পর্যন্ত শীতের পোশাক বিক্রি হচ্ছে। এরমধ্যে সোয়েটার,টাউজার, জ্যাকেট, মানকি ক্যাপ পায়ের ও হাতের মোজা সহ নানা রকমের শীতের পোশাক বিক্রি হচ্ছে। একজন ক্রেতা ইলিয়াস হোসেন বলেন সাত সদস্যের পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম। তাই কম দামে খোলা বাজারে শীতের পোশাক কিনতে এসেছি শীত যতই বাড়ছে ততই পুরনো কাপড়ে চাহিদা বাড়ছে এখানে কম দামের গরম কাপড় পাওয়া যাচ্ছে তা না হলে আমাদের ঠান্ডায় মরতে হতো। একজন ব্যবসায়ী বলেন পুরানো কাপড় না এলে ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে পড়তো। জানুয়ারি মাসে শীতের প্রকোপ যথেষ্ট বেড়েছে। তবে এখনোও সরকারি ও বেসরকারিভাবে শীতার্ত মানুষের জন্য চাহিদা তুলনায় শীত বস্ত্র আসেনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় আসামিদের জামিনের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন
Next Article পরাজিত স্বতন্ত্র প্রার্থীর অত্যাচার জামায়ত-বিএনপিকেও হার মানিয়েছে: কেসিসি মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?