By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেশবপুরে মাচা পদ্ধতিতে পটল চাষে বাম্পার ফলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে মাচা পদ্ধতিতে পটল চাষে বাম্পার ফলন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে মাচা পদ্ধতিতে পটল চাষে বাম্পার ফলন

Last updated: 2024/11/07 at 12:29 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে মাচা পদ্ধতিতে পটল চাষে বাম্পার ফলন হয়েছে। এই পদ্ধতিতে পটল চাষে খরচ কম, লাভ হয় বেশি। চলতি বছর বেশি দাম পেয়ে কৃষকরা খুশি। যার কারণে এই পদ্ধতিতে পটল চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার কৃষকরা। জানা গেছে, কেশবপুর উপজেলার আলতাপোল এলাকায় মাচা পদ্ধতিতে পটল চাষে ঝুঁকে পড়েছেন চাষিরা। পটল একটি প্রধান গ্রীষ্মকালীন সবজি।
উষ্ণ ও আদ্র জলবায়ু ও উর্বর মাটি পটল চাষের জন্য উত্তম। পটল দীর্ঘ মেয়াদী ফসল এবং দামও ভাল পাওয়ায় কৃষকরা দিনদিন এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মাঠের চারিদিকে শুধু সবুজ পটল খেত। মাচার উপরে একটির গায়ের উপর আর একটি পটল যেন পদ্ম ফুলের মত দাঁড়িয়ে আছে। মাটি থেকে দুই-তিন ফুট উঁচুতে তার ও বাঁশের তৈরি সারি সারি মাচার উপরে নিচে ঝুলছে অসংখ্য পটল। প্রতিদিন সকাল ও বিকেলে এসব পটল খেত পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। আবার ভোর হলেই চাষীরা খেত থেকে সপ্তাহে একদিন পটল তুলে বস্তায় ভরে ভ্যান বা অটোযোগে নিয়ে যাচ্ছেন কেশবপুর বাজারসহ আঠার মাইল বাজার, যশোর, খুলনাসহ বিভিন্ন অঞ্চলের মোকামে। অন্যান্য বছরের তুলনায় এবার পটলের বাম্পার ফলনের পাশাপাশি দামও বেশি হওয়ায় অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পেয়ে কৃষকরা দারুন খুশি। এ দৃশ্য কেশবপুর উপজেলার আলতাপোল চারের মাথার বিস্তৃর্ণ মাঠ জুড়ে বিরাজ করছে।। । প্রতি বছর ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর মাসে পটল চাষ শুরু হয়। একবার চাষ করলে একাধারে ২/৩ বছর পর্যন্ত রাখা যায়। জীবন কাল বেশি ও রোগ
বালাই কম থাকায় কৃষকরা এ চাষে বেশি আগ্রহী হয়ে আর্থিক ভাবে লাভবান হন। সরেজমিনে গেলে আলতাপোল এলাকার চাকুরীজীবি জি এম মনিরুজ্জামান বলেন, তিনি চলতি মৌসুমে ১২ শতক জমিতে পটলের আবাদ করেছেন। পটল একটি দীর্ঘ মেয়াদী ফসল। আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এ কারণে তার এলাকার কৃষকরা পটল চাষে ঝুঁকে পড়েছেন। ভালো ফলন হওয়ায় তিনি এ পর্যন্ত এক লাখ টাকার পটল বিক্রি করেছেন। তার মতো এলাকার কৃষক হাবিবুর রহমান ১০ শতক, তুহিন হোসেন ২২ শতক, আমিনুর রহমান ১০ শতক, আতিয়ার মোড়ল ১০ শতক ও আবুল মোড়ল ৮ শতক জমিসহ এলাকার প্রায় প্রতিটি বাড়ির কৃষকরা মাঠে পটল আবাদ করেছেন। এ বছর বৃষ্টির পরিমান বেশি হলেও উঁচু জমিতে পটলের কোনো ক্ষতি না হওয়ায় গাছ যেমন সবুজ ও সতেজ, তেমন ফলনও বাম্পার হয়েছে। প্রতি সপ্তাহে শতকে ২০ থেকে ২৫ কেজি পটল তোলা যাচ্ছে। বন্যার কারণে এবার পটলের বাজার দামও বেশি। তাদের এলাকার অনেক ছাত্র এখন পটল আবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, গত বছরের তুলনায় এ বছর বেশি জমিতে পটল আবাদ হয়েছে। ওই এলাকার মাটি সবজি চাষের উপযোগী। কম বেশি কৃষকদের লাভবান করতে বিভিন্ন দিক নির্দেশনাসহ সর্বাত্বক ভাবে সহযোগিতা করা হচ্ছে। আলতাপোল এলাকায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস কৃষকদের সার্বিক সহযোগিতা করেছেন। পটল আবাদে খরচ কম লাভ বেশি হয়ে থাকে। যে কারণে দিন দিন ওই এলাকার কৃষক পটল চাষে আগ্রহী হয়ে উঠেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় জাতীয় পার্টি নেতার বিরুদ্ধে মানববন্ধন
Next Article ভরা সভায় স্ত্রী মেলানিয়াকে চুম্বন ট্রাম্পের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 9 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 22 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 day ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?