By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেসিসি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন ৪ মেয়রপ্রার্থী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কেসিসি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন ৪ মেয়রপ্রার্থী
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন ৪ মেয়রপ্রার্থী

Last updated: 2023/05/18 at 3:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন মেয়রপ্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মেয়রপদে বৈধ প্রার্থী হয়েছেন তিনজন। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

কেসিসি নির্বাচনে মেয়রপদে বৈধ প্রার্থীরা হলেন— আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে সমর্থন করা ৩০০ ভোটারের নাম ও তাদের স্বাক্ষর দিতে হয়। কিন্তু স্বতন্ত্র মেয়র প্রার্থী আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, এস এম শফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম ভোটারদের স্বাক্ষর জালিয়াতি করে জমা দেন। সে কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করায় জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা তিন দিনের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২৬ মে। এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় পাঁচ লাখ ৩৫ হাজার। ভোট কেন্দ্র ২৮৯টি এবং ভোট কক্ষ থাকবে এক হাজার ৭৩২টি।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুল্লাহ চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ৩০০ জন সমর্থকের তথ্য আমাদের জমা দিতে হয়েছে। যারা এখানে সমর্থন দিয়েছে, তাদের জানিয়েই আমরা এটা দিয়েছি। আমার জায়গা থেকে প্রত্যেকের কাছে সশরীরে যাওয়া সম্ভব হয়নি। যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা করেছে। যে তিন জনের নাম বলা হয়েছে যে তারা সমর্থন করেননি সেই তিনজনই আমার ব্যক্তিগতভাবে পরিচিত। তাদের সঙ্গে গতকালই আমার কথা হয়েছে, তারা জানিয়েছে যে, তদন্ত কমিটি তাদের কাছে গিয়েছে, তারা নিশ্চিত করেছেন তারা আমাকে সমর্থন দিয়েছেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপিলের মাধ্যমে আশা করি প্রার্থিতা ফিরে পাব।

স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান বলেন, ছোট কিছু ভুল হয়েছে। বিভাগীয় কমিশনারের কাছে আপিল করলেই প্রার্থিতা ফিরে পাব ইনশাআল্লাহ।

জাকের পার্টির মেয়রপ্রার্থী এসএম সাব্বির হোসেন বলেন, প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল করব। আপিলে প্রার্থিতা ফিরে পাব বলে আমি আশাবাদী। এছাড়া স্বতন্ত্র মেয়রপ্রার্থী সৈয়দ কামরুল ইসলাম।

এদিকে, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৪৯ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ১৬ মে খুলনা নির্বাচন কার্যালয়ে ৭ মেয়র প্রার্থীসহ ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
Next Article বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক লাভের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ– হুইপ বকুল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 seconds ago
খুলনামহানগর

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
খুলনামহানগর

খুলনায় উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কেসিসির প্রশাসক মঞ্জুর ব্যাপক তৎপরতা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ– হুইপ বকুল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 seconds ago
খুলনামহানগর

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
খুলনামহানগর

খুলনায় উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কেসিসির প্রশাসক মঞ্জুর ব্যাপক তৎপরতা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?