By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেসিসির মেয়র প্রার্থী আব্দুল আউয়াল এর মতবিনিময়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কেসিসির মেয়র প্রার্থী আব্দুল আউয়াল এর মতবিনিময়
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির মেয়র প্রার্থী আব্দুল আউয়াল এর মতবিনিময়

Last updated: 2023/05/17 at 7:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, “সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত নগর গড়তে কাজ করব। সন্ত্রাস হচ্ছে সব অশান্তির মূল। আর দুর্নীতি হচ্ছে সব উন্নয়নের অন্তরায়। সন্ত্রাস ও দুর্নীতি দমন না করতে পারলে কোন উন্নয়ন সম্ভব নয়। তাই সর্বপ্রথম কাজ করতে হবে সন্ত্রাস নির্মূলে। অবস্থার পরিবর্তনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান। খুলনা সিটি করপোরেশনের অবস্থার বিষয়ে তিনি বলেন, “বর্তমানে খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজরা খুব প্রভাব বিস্তার করেছে। সন্ত্রাস ও মাদকের প্রভাবে সিটির জনগণ স্বাভাবিক ভাবে জীবন পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। যেখানে জনগণের জান মালের নিরাপত্তা নেই। সিটির সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নিয়ে আব্দুল আউয়াল আরও বলেন, “সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে পাশে নিয়ে কাজ করতে চাই। আমরা নির্বাচিত হলে সমাজের সচেতন মহল নিয়ে কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের মাধ্যমে সন্ত্রাস ও মাদক নির্মূলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবো। জনগণের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করবো।” হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হলে সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়তে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জনসাধারণদের প্রতিশ্রুতি দেন তিনি। গতকাল বুধবার খুলনা মহানগরীর ১৫ নং ওয়ার্ডের সরকারী পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল, নিউজপিন্ট মিলস এর জি এম আরিফুজ্জামান, সিটি পলিটেকনিক ইনস্টিটিউট ও খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ সাধারন পেশাজীবি মানুষের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ কালে এসব কথা বলেন কেসিসি মেয়র পদপ্রার্থী হাফেজ মাওঃ আব্দুল আউয়াল। এই সময় উপস্থিত ছিলেন নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করীম, নির্বাচনী সহকারী প্রধান মিডিয়া সমন্বয়কারী মেরাজ আল সাদী, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, ছাত্রনেতা মাহদি হাসান মুন্না, আবুল কাশেম প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর ৪ সদস্য আহত
Next Article নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?