By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কোন গোষ্ঠি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে সরকার তা কঠোর হস্তে দমন করব : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > কোন গোষ্ঠি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে সরকার তা কঠোর হস্তে দমন করব : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বাগেরহাট

কোন গোষ্ঠি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে সরকার তা কঠোর হস্তে দমন করব : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Last updated: 2025/12/27 at 5:43 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নির্বাচন বানচাল করা বা না করার চেষ্টা থাকবে। কিন্তু নির্বাচনের সকল ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা দিতে হবে। নির্বাচন বানচালের জন্য কোন গোষ্ঠি যদি চেষ্টা করে তা সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানান উপদেষ্টা।
হাদি হত্যা ইস্যুতে উপদেষ্টা বলেন, নির্বাচনের কারণে যদি হাদির উপর আক্রমন হয়ে থাকে, তাহলে অন্য প্রার্থীরাও শঙ্কায় আছে। এর সাথে যে গোষ্ঠিই জড়িত থাকুক না কেন কঠোর হস্থে দমন করা হবে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ৎ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে সড়ক পথে মৎস্য আড়তে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। আড়ৎ মিলনায়তনে খামারী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গির আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা: গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন. সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনছারীসহ বিভিন্ন কর্মকর্তা, মৎস্য আড়ত মালিকগন ও মৎস্যচাষী উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ী ও চাষীরা গলদা চিংড়ির পোনা সংকট, নিম্নমানের খাবারসহ চিংড়ি শিল্পের নানা সংকটের কথা তুলে ধরেন। মৎস্য উপদেষ্টা আগ্রহভরে চাষীদের সংকটের কথা শোনেন।
চাষীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, গলদা চিংড়ি চাষে বড় সংকট এখন পোনার সহজ লভ্যতা। পোনার নিশ্চিয়তা প্রদানের জন্য বন্ধ থাকা বেসরকারি হ্যাচারিগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে সরকারি যেসব প্রতিষ্ঠানের গলদা চিংড়ি উৎপাদনের সক্ষমতা রয়েছে, তাদেরকে আরও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেন উপদেষ্টা।এবং বাগেরহাটের মাছচাষীদের প্রশংসা করেন। ভবিষ্যতে মাছের রপ্তানি বৃদ্ধিতের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, গলদা চিংড়ির পোনা সংকট নিরসনে প্রয়োজনে যেসব রাষ্ট্রে চিংড়ির পোনা উৎপাদন হয়, সেখান থেকে আমদানি করা হবে। তবে আইনে নদীর পোনা ধরার যে নিষেধাজ্ঞা সেটি ভঙ্গ করা যাবে না।

জন্মভূমি ডেস্ক December 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জের ভোটার হতে আবেদন করলেন রাশেদ খাঁন
Next Article প্রশংসায় ভাসছেন কাবার সেই নিরাপত্তারক্ষী
আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
মহানগর

নগরীতে একাধিক মামলার আসামি খুন

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?