By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কোর্স রেজিস্ট্রেশন ফি কমানোসহ তিন দাবিতে উত্তাল খুবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কোর্স রেজিস্ট্রেশন ফি কমানোসহ তিন দাবিতে উত্তাল খুবি
সাতক্ষীরা

কোর্স রেজিস্ট্রেশন ফি কমানোসহ তিন দাবিতে উত্তাল খুবি

Last updated: 2026/01/14 at 2:08 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

খুবি প্রতিনিধি: কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিলের দাবিতে মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে জড় হয় শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, খান বাহাদূর আহছানউল্লা, ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে।

শিক্ষার্থীরা বলছেন, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে। এ ছাড়া স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তাঁরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

ফার্মেসি ডিসিপ্লিনের আলিফ মাহমুদ বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়া, শিক্ষার্থীদের কাছে এই টাকাটা অনেক বেশি। রেজিস্ট্রেশন ফি বাড়ানো আমরা মানিনা, অযোক্তিক ফি কমাতে হবে।

ইংরেজি ডিসিপ্লিনের রেজওয়ানুল হক রাদ বলেন, এটি একটি অরাজনৈতিক ক্যাম্পাস, এখানে শুরু থেকে কোনো রাজনীতি ছিলোনা। কিন্তু এতদিন যেকোনো বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হতো। শিক্ষার্থী প্রতিনিধি নামে ক্যাম্পাসে রাজনীতি ঢুকবে, শিক্ষকদের এজেন্ডা বাস্তবায়ন হবে। আমরা সাধারন শিক্ষার্থীরা এই প্রতিনিধি নামক কোনো রাজনৈতিক বিষয় মেনে নিবোনা।

ব্যবসায় শিক্ষা ডিসিপ্লিনের তানভীর কবির বলেন, এক কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন ফি আগের মত করতে হবে, রেজিস্ট্রেশন সময়সীমা বাড়াতে হবে, ডিসিপ্লিন প্রতিনিধি বিলুপ্ত করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মাজিদ মোস্তফা বলেন, আমরা শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তাদের দাবিগুলো আমরা প্রশাসনকে জানাবো, বাকি সিদ্ধান্ত প্রশাসন নিবে।

রেজিস্ট্রেশন বাড়ানোর বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান বলেন, রেজিষ্ট্রেশন ফি বৃদ্ধির বিষয়ে প্রশাসন থেকে কোন নোটিশ দেওয়া হয়নি। তাহলে কীভাবে বাড়লো! আইসিটি সেলের ত্রুটি বা যার তথ্য নিয়ে মেলানো হয়েছে তার অনেকগুলো রিটেক থাকতে পারে। রেজিষ্ট্রেশন ফি বাড়ানো হয়নি

উপ-উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান বলেন, টেকনিক্যালি কোন ঝামেলা হতে পারে। কিন্তু প্রশাসন কোন রেজিষ্ট্রেশন ফি বাড়ায়নি

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কোন কোর্স রেজিষ্ট্রেশন বাড়ানো হয়নি।

জন্মভূমি ডেস্ক January 14, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার
Next Article বেনাপোল স্থলবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ জব্দ
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 14 hours ago
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?