By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ক্লাব বিশ্বকাপের সময় ও ভেন্যু জানাল ফিফা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ক্লাব বিশ্বকাপের সময় ও ভেন্যু জানাল ফিফা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ক্লাব বিশ্বকাপের সময় ও ভেন্যু জানাল ফিফা

Last updated: 2024/09/29 at 1:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবার মতো ৩২টি দলের অংশগ্রহণে ২০২৫ ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টের ভেন্যুর তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী বছরের ১৫ জুন শুরু হয়ে ১৩ জুলাই ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের গ্লোবাল মিউজিক ফেস্টিভালে যোগ দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই তথ্য জানান। যেখানে যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুর নাম প্রকাশ করা হয়েছে। ১৩ জুলাই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২০২৬ বিশ্বকাপের ম্যাচও হওয়ার কথা রয়েছে। এদিকে, ক্লাব বিশ্বকাপের সূচি এখনও প্রকাশ করা হয়নি, শিগগিরই ড্রয়ের মধ্য দিয়ে সূচি জানা যাবে বলে উল্লেখ করেছে ফিফা।

এ ছাড়া ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলোর নির্ধারিত ১০টি ভেন্যু হিসেবে থাকছে—মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, জিওডিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম। একই সময়ে যুক্তরাষ্ট্রে কনকাকাফ গোল্ড কাপও অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম ২০২৫ ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। এর মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। এর আগে ২০০০ সালে প্রথমবার ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ প্রথম চালু করে। পরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হয় টুর্নামেন্টের পরিসর বাড়ানোর। ৮ গ্রুপে ভাগ হয়ে হবে এই বিশ্বকাপ, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে নকআউট পর্বে।

আসন্ন ক্লাব বিশ্বকাপে ইউরোপের দলগুলোর মধ্যে থাকছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো দল। দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে আছে আর্জেন্টিনার রিভার প্লেট, বোকা জুনিয়র্স, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। আগেই সিদ্ধান্ত হয়েছে, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ আসরে জায়গা নিশ্চিত হয়ে গেছে।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং ২০২৫ সালে ক্লাব ফুটবল নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে সেরা ও বৈশ্বিক রোমাঞ্চকর প্রতিযোগিতার আসর বসবে। ৩২ ক্লাবের অংশগ্রহণে ১২টি অসাধারণ মাঠে অনুষ্ঠিত হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ। আফ্রিকা, এশিয়া, মধ্য ও উত্তর আমেরিকা এবং ওশেনিয়া মহাদেশের সেরা ক্লাবগুলো অংশগ্রহণ করবে। যেখানে তাদের সঙ্গে সম্মীলন ঘটবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার পাওয়ারহাউজ দেশগুলোর।’

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেশবপুর পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় রাস্তাজুড়ে ময়লার স্তূপ
Next Article কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপরে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 3 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?