By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খাদ্য ও ওষুধ খাতের দাম বাড়ার দিনে পুঁজিবাজারে দরপতন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > খাদ্য ও ওষুধ খাতের দাম বাড়ার দিনে পুঁজিবাজারে দরপতন
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খাদ্য ও ওষুধ খাতের দাম বাড়ার দিনে পুঁজিবাজারে দরপতন

Last updated: 2023/08/09 at 3:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : খাদ্য ও আনুষঙ্গিক এবং ‍ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধির দিনেও পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ থাকায় সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৯ আগস্ট) পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম।

এর ফলে মঙ্গলবার উত্থানের পর বুধবার পুঁজিবাজারে আবারও দরপতন হলো। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট। আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩৯ পয়েন্ট।

এ দিন খাদ্য খাতের ২১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯টির। বিপরীতে কমেছে ৮টি, আর অপরিবর্তিত রয়েছে চার কোম্পানির শেয়ারের দাম। ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে সাতটির। কমেছে ৫টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে বিমা, প্রকৌশল এবং বস্ত্র খাতসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমেছে।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩২৪টি প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ২৪১ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

এদিন দাম বেড়েছে মাত্র ৩৭টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৩২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫৫টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯৬ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২ দশমিক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। তৃতীয় স্থানে ছিল লীগেসি ফুটওয়্যারে শেয়ার।

এরপরের তালিকায় যথাক্রমে রয়েছে–দেশবন্ধু পলিমার, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, আরডি ফুড ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার।

আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩৯ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২২ পয়েন্টে। এদিন সিএসইতে ১৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ২৬১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৩৪৩ টাকার শেয়ার ও ইউনিট।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন
Next Article ইতালির উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 2 hours ago
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?