
জন্মভূমি রিপোর্ট : খুলনার ক্লে রোডস্থ খাজা খানজাহান আলী মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টায় মসজিদের নীচে মো. ফরহাদ হোসেনের শপিং ব্যাগের গুদামে এই ঘটনায় ঘটে।
সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এর সূত্রপাত ঘটেছে। এতে ২লাখ টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে বয়রা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনের হাত থেকে কোটি টাকার সম্পাদ রক্ষা পেয়েছে। আশ পাশের কোন ক্ষয় ক্ষতি হয়নি।