By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খালেদা জিয়াকে কী প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া যায়, জানতে চাইলেন প্রধান বিচারপতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খালেদা জিয়াকে কী প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া যায়, জানতে চাইলেন প্রধান বিচারপতি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খালেদা জিয়াকে কী প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া যায়, জানতে চাইলেন প্রধান বিচারপতি

Last updated: 2025/02/20 at 4:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অবিচার হয়েছে— এমন প্রশ্ন ওঠায় বিচার বিভাগের দায় নির্ধারণে কোন প্রক্রিয়ায় খালেদা জিয়াসহ বাকিদের ক্ষতিপূরণ দেওয়া যায় আইনজীবীদের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে জানতে চান, বুধবার একটি মামলায় প্রথমবার আপিল বিভাগের সামনে প্রশ্ন উঠানো হয় খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তা বিচার বিভাগকে ব্যবহার করে দেওয়া হয়েছে। কাজেই এখন কোন প্রক্রিয়ায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে তা নিয়ে সিনিয়র আইনজীবীরা বলুক।
পরে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী আপিল বিভাগকে বলেন, সর্বোচ্চ আদালত চাইলে এই ক্ষতিপূরণ নির্ধারন করতে পারেন। সেভাবেই নির্ধারিত হোক খালেদা জিয়াসহ অন্যদের ক্ষতিপূরণের মাত্রা। পরে নির্বাচন কমিশন নিয়োগ বঞ্চিত ৮৫ জনের রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি নির্ধারন করেন আপিল বিভাগ।
এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাহ উদ্দিন দোলন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে তিনি এ ক্ষতিপূরণ দাবি করেন।
সে সময় সময় বিচার বিভাগ কিভাবে শেখ হাসিনার ফ্যাসিজমের অংশ হয়েছিলো তা তুলে ধরে আইনজীবী সালাহ উদ্দিন দোলন বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয় একজন নারী মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তরে অবিচার। এর জন্য প্রতীকী একটা সাজা হলেও দেন। ইতিহাসে তা তোলা থাকুক।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানে ৭ পর্যটককে গুলি করে হত্যা
Next Article চাকরি হারালেন প্রশিক্ষণরত ৬ সহকারী পুলিশ সুপার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সুন্দরবনে চাকে মধু নেই, দিক বিদিক হয়ে ছুটছে মৌয়ালরা

By Correspondent 30 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?