By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খালেদা জিয়াকে বিএনপি থেকে মাইনাসের চেষ্টা চলছে: কামরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খালেদা জিয়াকে বিএনপি থেকে মাইনাসের চেষ্টা চলছে: কামরুল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খালেদা জিয়াকে বিএনপি থেকে মাইনাসের চেষ্টা চলছে: কামরুল

Last updated: 2023/03/18 at 12:10 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চার দশকের বেশি সময় ধরে দলীয় প্রধানের পদে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দলটি থেকে মাইনাসের চেষ্টা চলছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই প্রক্রিয়ার সঙ্গে তারেক রহমান জড়িত বলে দাবি তার।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

খালেদা জিয়াকে মাইনাসের চেষ্টা চলছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি থেকে খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা চলছে। বর্তমান নেতারা লন্ডনে থাকা দণ্ডিত অপরাধী তারেক রহমানের সঙ্গে জুম মিটিং করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আন্দোলন নিয়ে তারা দলটির চেয়ারপারসনের সঙ্গে কোনো আলোচনা করছেন না।’

কামরুল বলেন, ‘বিএনপি অভিযোগ করে তাদের রাজনীতি করার কোনো স্পেস দেওয়া হচ্ছে না। কিন্তু তারাতো ক্ষমতায় থাকতে কম জুলুম করেননি। আমাদের নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা বলে গণতন্ত্র নাই, তাদের স্পেস দেয়া হয় না। কিন্তু তারা কী করেছিল?’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘আপনাদের কোনো আন্দোলনে লাভ নাই। জনগণ আপনাদের সঙ্গে নাই। যতই মানুষকে উসকানি দিন না কেন, মানুষের বিশ্বাস আছে প্রধানমন্ত্রীর ওপর।’

এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, পছন্দের ব্যক্তিকে প্রধান করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে।

সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাচ্ছে তারা। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও ধ্বংস করেছে তারা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সবাই দিশেহারা হয়ে পড়েছিল। এ ঘটনায় বেনিফিশিয়ারি হিসেবে সামনে দেখা গিয়েছে জিয়াউর রহমানকে। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এই হত্যাকান্ডের সঙ্গে জিয়া জড়িত ছিল।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার এবং দেশের উন্নয়ন বানচাল করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ঘটনায় বিএনপিকে দায়ী করে কামরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশ্ন তোলার জন্যই সুপ্রিম কোর্ট নির্বাচনে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের নেতারা এ ঘটনা ঘটিয়েছে।

কৃষক লীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইট এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুও বক্তব্য দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গবন্ধুর মাগফেরাত কামনায় বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদ
Next Article ঈদ উৎসবে চতুর্থ গান নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 12 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?