By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুবিতে আইসিটি বিভাগের সহায়তায় হচ্ছে অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবিতে আইসিটি বিভাগের সহায়তায় হচ্ছে অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুবিতে আইসিটি বিভাগের সহায়তায় হচ্ছে অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র

Last updated: 2024/02/08 at 12:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহায়তায় তৈরি করা হচ্ছে অত্যাধুনিকমানের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র (আরআইসি)। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বাজারের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদন ও জটিল জাতীয় সমস্যার সমাধানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল বিকেলে এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্টে অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সম্মেলন কক্ষে ইডিজিই প্রকল্প ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক এমওইউ স্বাক্ষরিত হয়। ইডিজিই প্রকল্প পরিচালক মো. সাখাওয়াৎ হোসেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এই এমওইউতে স্বাক্ষর করেন।

এমওইউতে স্বাক্ষরকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ এবং ইডিজিই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইডিজিই প্রকল্পের কো-টিম লিডার (কম্পোনেন্ট-৩) ফারুক আহমেদ জুয়েল।

সমঝোতা স্মারক অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠাসহ জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে উন্নতমানের গবেষণা ও উদ্ভাবনে অর্থায়ন করবে ইডিজিই প্রকল্প। এছাড়া সংস্কার, যথাযথ সুযোগ-সুবিধা স্থাপন এবং উপযুক্ত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আরআইসি পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে বরাদ্দকৃত স্থান প্রস্তুত, বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনের সুবিধার্থে আরআইসিকে প্রয়োজনীয় ল্যাব, কম্পিউটিং এবং গবেষণা সরঞ্জাম সরবরাহ, গবেষণার ক্ষেত্রগুলো এবং শিল্পসহ স্টেকহোল্ডারদের জড়িত সমস্যাগুলো সনাক্ত করতে সহায়তা প্রসারিত করা, যা দেশের প্রয়োজনকে কেন্দ্র করে আরআইসিতে গবেষণা কার্যক্রম শুরু, সমগ্র বাস্তবায়ন প্রক্রিয়া জুড়ে পর্যবেক্ষণ, মূল্যায়ন, প্রযুক্তিগত পর্যালোচনা এবং পর্যায়ক্রমিক প্রতিবেদনের জন্য সাধারণ নির্দেশিকা ও সহায়তা প্রদান, উদীয়মান প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবনের জন্য এটিকে একটি টেকসই হাব হিসেবে প্রতিষ্ঠা করতে আরআইসিকে প্রাতিষ্ঠানিকীকরণে অংশীদার বিশ্ববিদ্যালয়কে সহায়তা করা এবং উদ্ভাবনের মতো প্রচারমূলক ইভেন্ট আয়োজনে আরআইসিকে সহায়তার বিষয় এমওইউতে উল্লেখ রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় গাছে গাছে আমের মুকুলের সমারোহ
Next Article বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
খুলনা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?