By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুবিতে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবিতে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুবিতে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

Last updated: 2024/04/03 at 2:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

স্মার্ট বাংলাদেশ গড়তে গবেষণা ও উদ্ভাবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপাচার্য

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এর আওতাধীন ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্ভাবনী আইডিয়াসমূহ নিয়ে আজ ০৩ এপ্রিল (বুধবার) ডিএসএ ভবনের তৃতীয় তলায় ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়। বেলা ১১.৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি প্রদর্শনীতে স্থান পাওয়া উদ্ভাবনী আইডিয়াসমূহ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট উদ্ভাবকদের সাথে কথা বলেন। এ সময় তিনি তাদের উদ্ভাবন নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
পরে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গবেষণা ও উদ্ভাবনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট সিটিজেন ও শিক্ষার্থীদের স্মার্ট ক্যারিয়ার তৈরির দিকে নজর দিতে হবে। শুধুমাত্র রিসার্চ পেপারে না রেখে গবেষণার ফল যাতে মানুষের কল্যাণে আসে সেক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণা পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য উৎসাহ, আনন্দ ও সম্ভাবনার দিন। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থানে দেখতে চাই, সে অবস্থানে যেতে এই ধরনের ইনোভেশন শোকেসিংয়ের ভূমিকা অত্যন্ত ফলপ্রসূ। এই প্রদর্শনীতে স্থান পাওয়া উদ্ভাবনী আইডিয়াসমূহ বাংলাদেশের গবেষণার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের অভিভূত করার পাশাপাশি মাল্টি ডিসিপ্লিনারি গবেষণায় আগ্রহ সৃষ্টি করেছে।
আগামীতে বড় পরিসরে এ ইনোভেশন শোকেসিং আয়োজন এবং প্রদর্শনীতে স্থান পাওয়া উদ্ভাবনী আইডিয়াসমূহে ফান্ডিংয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সাথে ইনোভেশন শোকেসিংয়ে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট ও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম।
এ সময় চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির আওতাধীন ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি আয়োজিত এ ইনোভেশন শোকেসিংয়ে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ২২টি উদ্ভাবনী আইডিয়া স্থান পায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চেতনায় কুষ্টিয়া পত্রিকার আলোচনা সভা ও দোয়া
Next Article খুবিতে নৈতিকতা কমিটির ৪র্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 25 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 27 minutes ago
জাতীয়

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত-এনসিপি জোটের

By Nayon Islam 28 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 25 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 27 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?