By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

Last updated: 2025/04/16 at 3:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৯৭ জন

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবারই প্রথম খুলনাসহ ঢাকা ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবে ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ জন শিক্ষার্থী।
আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া চারুকলার ড্রইং পরীক্ষা দুপুর ১২.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাই স্কুল, কেসিসি উইমেন্স কলেজ ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১৪ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী অংশ নেবে। এ পরীক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে ১২ হাজার ১০৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে ৭ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এদিন দুপুর ২.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৫৪ জন।
আগামী ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৭ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এদিন বিকাল ৩টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল ৪.৩০ মিনিট থেকে বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত স্থাপত্য’র ড্রইং পরীক্ষা গ্রহণ করা হবে। এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ১১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এবার আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছি। এবারই প্রথম খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা ভর্তিচ্ছুদের জন্য আরও সহজতর ও সুলভ হয়েছে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এই তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র স্থাপন করায় ভর্তি পরীক্ষার সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। সর্বোপরি, এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিনিয়র করেস্পন্ডেন্ট April 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাগরে মাছ আহরণে নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি ও সভা
Next Article ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 8 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?