By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ১০ দিনেও উদ্ধার হয়নি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ১০ দিনেও উদ্ধার হয়নি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ১০ দিনেও উদ্ধার হয়নি

Last updated: 2023/02/04 at 10:27 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর হতে চুরি হওয়া নবজাতক গত ১০ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় মানব পাচার আইনে দায়ের হওয়া মামলায় পাঁচ জন আসামি গ্রেফতার হলেও পুলিশ বলছে, এখনও তেমন গুরুত্বপূর্ণ কোনো সূত্র তারা খুঁজে পাননি। তবে, চেষ্টার কমতি নেই।

ফকিরহাট উপজেলার পিলজং এলাকার বাসিন্দা দিনমজুর তোরাব আলীর অন্তসত্তা স্ত্রী রানী বেগম (৩৫) গত ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন। দুপুর পৌনে একটার দিকে তিনি এক পুত্র সন্তান প্রসব করেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নবজাতক এবং প্রসুতি মাকে নিয়ে স্বজনেরা বাড়ী ফেরার জন্য একটি বেসরকারি এ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা করেন। কিন্তু যে এ্যাম্বুলেন্সটি তারা ভাড়া করেন, চালক সেটি না এনে একটি নিম্নমানের এ্যাম্বুলেন্সে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই নিয়ে চালক উজ্জলের সাথে নবজাতকের পিতার বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই এ্যম্বুলেন্স চালকের সাথে আরও কয়েকজন বিবাদে যোগ দেন। ওই পরিবারের সদস্য এবং স্বজনদের সাথে তারা মৃদু সংঘর্ষে জড়িয়ে পড়েন। শিশুটি তখন তার খালা সোনিয়ার কোলে ছিল। ওই পরিস্থিতির মধ্যে কালো রঙের বোরখা পরিহিত অজ্ঞাত এক নারী তাকে বলেন-গ্যানজাম ঠ্যাকান না কেন? শিশুটিকে আমার কাছে দেন। এরপরই সে নবজাতককে কোলে নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক সুকান্ত দাশ দৈনিক জন্মভূমিকে বলেন, ভিকটিম পরিবারের পক্ষ হতে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়। অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে রাজধানী ঢাকা হতে উজ্জল এবং খুমেক এলাকা থেকে প্রবীর, ইমন, আশিক ও বাবু নামে পাঁচ জন গ্রেফতার হয়েছে। তাদেরকে ১০ দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের এক দিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তেমন গুরুত্বপূর্ণ কোনো ক্লু এখনও মেলেনি। তবে, শিশুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
Next Article ফকিরহাটে মাদকসহ কারবারি গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 6 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?