By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরি
খুলনাজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরি

Last updated: 2023/01/27 at 4:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্তর থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি এ্যাম্বুলেন্স চালকদের সাথে এক নবজাতকের স্বজনদের বাক-বিতণ্ডার মধ্যে শিশুটিকে দুর্বৃত্ত চক্র চুরি করে চম্পট দেয়। ঘটনার পর এক দিন পেরিয়ে গেলেও নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার রাত ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনায় মামলা দায়ের না হলেও প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে, র‌্যাব-৬ সদস্যরা ঘটনার পর হাসপাতালের সামনের সড়কের  দুই ওষুধ ব্যবসায়ীকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করেন। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর লেফটেনেন্টে কর্ণেল মো: সারোয়ার হুসাইন গত রাত ৯ টার দিকে দৈনিক জন্মভূমিকে বলেন, আটক হওয়া আবিদ মেডিকেল হলের প্রবীর এবং গাজীরহাট ফার্মেসির ইমন নামে দুই ওষুধ ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবজাতক চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে অজ্ঞাত ওই নারীর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। শিশুটিকে উদ্ধার এবং অপরাধ চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

ফকিরহাট উপজেলার পিলজং এলাকার বাসিন্দা দিনমজুর তোরাব আলীর অন্তসত্তা স্ত্রী রানী বেগম (৩৫) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে খুমেক হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন। দুপুর পৌনে একটার দিকে তিনি এক পুত্র সন্তান প্রসব করেন। সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে নবজাতক এবং প্রসুতি মাকে নিয়ে স্বজনেরা বাড়ী ফেরার জন্য একটি বেসরকারি এ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা করেন। কিন্তু যে এ্যাম্বুলেন্সটি তারা ভাড়া করেন, চালক সেটি না এনে একটি নিম্নমানের এ্যাম্বুলেন্সে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই নিয়ে চালক উজ্জলের সাথে নবজাতকের পিতার বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই এ্যম্বুলেন্স চালকের সাথে আরও কয়েকজন যোগ দেন। ওই পরিবারের সদস্য এবং স্বজনদের সাথে তারা মৃদু সংঘর্ষে জড়িয়ে পড়েন। শিশুটি তখন তার খালা সোনিয়ার কোলে ছিল। ওই পরিস্থিতির মধ্যে কালো রঙের বোরখা পরিহিত অজ্ঞাত এক নারী তাকে বলেন-গ্যানজাম ঠ্যাকান না কেন? শিশুটিকে আমার কাছে দেন। এরপরই সে নবজাতককে কোলে নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে, সোনাডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: নাহিদ হোসেন মৃধা দৈনিক জন্মভূমিকে বলেন, ভিকটিম পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সূত্র খুঁজে পেতে বিভিন্ন জনের সাথে কথা বলা হয়েছে, তথ্য সংগ্রহ করা হয়েছে। শিশুটিকে উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাকার মাছ চূড়ান্তভাবে নিষিদ্ধ
Next Article হারবাড়িয়ায় সার নিয়ে জাহাজ ডুবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?