
বিজ্ঞপ্তি : খুলনা ইউনেস্কো ক্লাবের পক্ষ থেকে শনিবার সকালে খুলনা প্রেসক্লাবে বর্ষাকালের উপহার হিসেবে রেইনকোট বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা ও টেলিভিশনের খুলনা অফিসে কর্মরত অফিস সহকারীদের মাঝে রেইনকোট প্রদান করা হয়।
ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘খুলনা ইউনেস্কো ক্লাবের’ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
অনুষ্ঠানে খুলনা ইউনেস্কো ক্লাবের সভাপতি নুরুল ইমাম খান মিটু পবিত্র হজ¦ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন, তার সুস্থতা ও নিরাপদে দেশে ফিরে আসার জন্য দোয়া করা হয়। সভায় খুলনা ইউনেস্কো ক্লাবের এই মহতি উদ্যোগের জন্য ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আসিফ কবীর, মো: তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মো: সেলিম, খুলনা ইউনেস্কো ক্লাবের ইফতেখারুল ইসলাম টনি, শিহাব মইন, মোঃ ইজবুল কায়েস, মোঃ তাসজিদ আসনারী। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ‘টিম খুলনা-বিল্ড খুলনা’র সভাপতি মোঃ আরিফুল মোল্লা।