By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা কৃষি অঞ্চলে ১৪ হাজার হেক্টরের বেশী জমি তরমুজ আবাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা কৃষি অঞ্চলে ১৪ হাজার হেক্টরের বেশী জমি তরমুজ আবাদ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা কৃষি অঞ্চলে ১৪ হাজার হেক্টরের বেশী জমি তরমুজ আবাদ

Last updated: 2023/03/11 at 12:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ব্যস্ত সময় পার করছেন কৃষক

উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ লাখ মেট্রিকটন

হারুন-অর-রশীদ  : তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তারা দেখছেন নোনালী স্বপ্ন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করছেন। তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। খুলনা কৃষি অঞ্চলের ৪ জেলায় ১৪ হাজার ২৩১ হেক্টর জমিতে আবাদ করা হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫লাখ ৯৩হাজার ৩৯৭ মেট্রিকটন। সকার কৃষকদের প্রণোদনা দিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের স্বপ্ন পূরণে কাজ করছে। তাদের পরামর্শে কৃষকরা ঝুকছেন তরমুজ চাষে। গত বছর এই পরিমান জমিতে আবাদ করা ও উৎপাদন হয়েছে। প্রায় ৮৫ শতাংশ আবাদ করা হয়েছে। দাকোপ ও বটিয়াঘাটাকে তরমুজ জোন ঘোষনার দাবি জানানো হয়েছে।

Contents
ব্যস্ত সময় পার করছেন কৃষকউৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ লাখ মেট্রিকটন

সূত্র জানান, ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে খুলনা অঞ্চলে আবাদ করা হচ্ছে ১৪ হাজার ২৩১ হেক্টর জমি এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫লাখ ৯৩ হাজার ৩৯৭ মেট্রিকটন। এর মধ্যে খুলনা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৭০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮৪২২৫ মেট্রিকটন। বাগেরহাট জেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০৩ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩৪২ মেট্রিকটন। সাতক্ষীরা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২০০ মেট্রিকটন এবং নড়াইল জেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৩০ মেট্রিকটন। এখনো আবাদ চলছে। কেই কেই আগে থেকেই আবাদ করেছন। তারা আসন্ন পবিত্র মাহে রনমজানে ফসল বিক্রি করতে পারবেন। বেশী দামে বিক্রি করতে পারলে লাভের মুখ দেখবেন। হাইব্রিড হানি কুইন, পাকিজা, বিগ পাকিজা, ড্রাগন, সুইট ড্রাগন গ্লোরী, ওয়ার্ল্ড কুইন ও গঙ্গা জাত আবাদ করা হচ্ছে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি প্রকল্প কৃষকদের স্বপ্ন পূরণে কাজ করছে। তাদের পরামর্শে কৃষকরা ঝুকছেন তরমুজ চাষে। এই প্রকল্প থেকে বীজ সার কীটনাশক ও সকল প্রকার সরঞ্জমাদি বিনামূল্যে পাচ্ছেন কৃষক। গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট -সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প জিকেএসপি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫টি জেলার কৃষি উন্নয়নের জন্য নানা মুখি গবেষণা পরিচালনা করে আসছে। এই মৌসুমে ২২জন কৃষক একটি করে  ২২বিঘা জমিতে তরমুজের প্রদর্শণী প্লট করেছে। ট্রে ও পলিব্যাগে চারা তৈরী করে মূল জমিতে রোপন করা হচ্ছে।

প্রকল্প কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ^াস বলেন, কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পাদে পরিনত করা হয়েছে। প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে সঠিক নিয়মে চাষাবাদ করলে দ্বিগুন ফসল উৎপাদন হয়। কৃষকদের বিনামূলে সার, বীজ প্রশিক্ষণসহ সকল প্রকার সরঞ্জামাদি বিনা মূল্যে প্রদান করা হয়েছে । চারা তৈরী করে রোপন করলে ফসল আগে পাওয়া যায়। লবণাক্ততা আসার আগেই গাছ বেড়ে উঠে। বৈরী আবহাওয়া আসার আগেই কৃষক তার ফসল বিক্রি করতে পারেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ফরিদুল হাসান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে। সরকার কৃষকদের প্রণোদনা দিয়েছে। এইঅঞ্চল উৎপাদনে সফলতা লাভ করেছে। মাঠ পর্যায়ে কৃষকদের সঠিক পরামর্শ ও দিক নির্দেশনা দেয়া হচ্ছে। কৃষক তরমুজ উৎপাদনে উৎসাহ বোধ করছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবিতে আইন বিষয়ে দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন
Next Article ডুমুরিয়ায় মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও পাল্টা মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 35 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
জাতীয়

টানা ৩৬ দিনের ছুটির ফাঁদে স্কুল

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
খুলনা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসকের যোগদান

By জন্মভূমি ডেস্ক 60 minutes ago
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?