By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Last updated: 2024/12/23 at 3:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তথ্যবিবরণী : খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা আজ সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব জানান, পরিবর্তিত পরিস্থিতিতে মেট্রোপলিটন এলাকায় ঘটে যাওয়া যেকোন অপরাধমূলক ঘটনাকে গুরুত্বের সাথে আমলে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিছু তালিকাভুক্ত সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তারও করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিন উৎসবের সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নগরীর ৩৩টি গির্জায় পুলিশের বিশেষ প্রহরা থাকবে। ইংরেজি নববর্ষ ও বড়দিন উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে কোন উদ্বেগ নেই।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন সভায় জানান, জেলায় ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমেছে, ফলে হাসপাতালগুলোয় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তিও কমেছে। জেলায় এ বছর ডেঙ্গুতে আজ পর্যন্ত মোট ছয়জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৮৫ জন। তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্যসেবার মান ঠিক রাখতে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলমান আছে।

পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সভায় জানান, সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে সুন্দরবন ঘেষা দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও তরুণ-যুবকদের মাদক থেকে দূরে রাখতে জুমআর খুতবায় ইমামদের মোটিভেশনাল আলোচনার গুরুত্ব রয়েছে। সম্মানিত ইমামদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করা হয়েছে। আসন্ন বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য জেলা পুলিশ সজাগ রয়েছে। মবজাস্টিসের নামে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা জরুরি।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সচরাচর অপরাধমূলক কর্মকান্ড সংঘঠিত হয় এমন স্থানগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর কিছুটা কমেছে, তবে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে তদারকি অভিযান চলমান থাকবে। শীতে অতিথি পাখি শিকার ও বেচাকেনা বন্ধে স্থানীয় প্রশাসনে কর্মরত ব্যক্তি এবং সচেতন নাগরিকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। পর্যটন মৌসুমে সুন্দরবন ও খুলনা অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের যে কোন ধরনের হয়রানির সুযোগ বন্ধ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
Next Article পিরোজপুরে দুই রোহিঙ্গা যুবক আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?