By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা জেলাব্যাপী এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনা জেলাব্যাপী এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ
Uncategorized

খুলনা জেলাব্যাপী এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ

Last updated: 2021/06/12 at 12:35 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

Contents
কাল থেকে কার্যকরমার্কেট খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্তইজিবাইক চলবে অর্থেক যাত্রী নিয়ে

কাল থেকে কার্যকর

মার্কেট খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত

ইজিবাইক চলবে অর্থেক যাত্রী নিয়ে

জন্মভূমি রিপোর্ট
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের ঘোষণায় খুলনা মহানগর ও জেলাব্যাপী এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিধিনিষেধের মধ্যে রয়েছে বিকাল পাঁচটার পর কোন দোকান, শপিংমল, রেস্তোরা ইত্যাদি খোলা রাখা যাবে না। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হয়ে অযথা ঘোরাঘুরি করতে পারবে না। ইজিবাইক চলবে অর্ধেক এবং অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে। কাঁচাবাজার ও ঔষধের দোকান এই বিধিনিষেধ আওতামুক্ত থাকবে। এই বিধিনিষেধ আগামীকাল রবিবার ১৩ জুন থেকে কার্যকর হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে শুক্রবার তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সকল সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। বক্তৃতা করেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, পুলিশ সুপার মাহবুব হাসান।
সভায় প্রধান অতিথি সিটি মেয়র বলেন, গত এক সপ্তাহ খুলনার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বিধিনিষেধ আরোপ করে কোন ফল পাওয়া যায়নি। সমগ্র জেলায় বিধিনিষেধ আরোপ ও তা বাস্তাবায়ন করতে হবে। তিনি রাস্তাঘাটে অযথা জটলা করে আড্ডা দেওয়া এবং স্বাস্থ্যবিধি না মানার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি আহবান জানান।
সভায় সিদ্ধান্ত হয় খুলনা করোনা রোগীর চিকিৎসার শয্যাসংখ্যা বাড়ানো হবে। সে ক্ষেত্রে সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত হয়। এজন্য প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সাপোর্টের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অতিসত্ত্বর যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় জানানো হয়, খুলনা বিশ^বিদ্যালয়ে একটি আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে সেখানে প্রতিদিন পাঁচশত রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। সভায় আরও জানানো হয় স্বাস্থ্যবিধি মানাতে গত সাতদিনে দুইশত ২৩টি মোবাইলকোর্ট পরিচালনা করে তিন লাখ ৬২ হাজার পাঁচশত পয়তাল্লিশ টাকা জরিমানা করা হয়েছে। এধরণের মোবাইলকোর্ট পরিচলনা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৩ জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও জেলার রূপসা থানায় বিধিনিষেধ ঘোষণা করা হয়। পাইকগাছা লকডাউন ও ফুলতলায় বিধি নিষেধ চলছে।
করোনা ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যা না থাকায় নতুন রোগী ভর্তি করা হচ্ছেনা। শয্যা খালি হলে নতুন রোগী ভতি করা হবে। ১শ’ শয্যার এই হাসপাতালে ভর্তি রয়েছে ১২৯ জন। উল্লেখ্য, খুলনা জেলায় এ পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯১ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article করোনা ডেডিকেটেট হাসপাতাল নিয়ে নানা অভিযোগ : উদ্বেগ ও ক্ষোভ বিএমএ খুলনার
Next Article খুলনার ওবায়দুলের “অটো ড্রেন ক্লিনার” ড্রেন ও খালের ময়লা জনবল ছাড়াই করবে পরিস্কার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?