By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা বিভাগে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনা বিভাগে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু!
জাতীয়জেলার খবর

খুলনা বিভাগে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু!

Last updated: 2022/09/22 at 12:18 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

# আক্রান্ত যশোরের নওয়াপাড়া শীর্ষে
শেখ আব্দুল হামিদ
রাজধানীতে মহামারী আকারে ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগ খুলনা বিভাগেও উদ্বেগজনক হারে দেখা দিয়েছে। গত সাড়ে ৯ মাসে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৮৪ জন। আক্রান্তের দিক থেকে যশোর জেলা রয়েছে শীর্ষে। তার পরেই নড়াইল এবং মাগুরার অবস্থান। চলতি মাসে ২১ দিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শতাধিক ডেঙ্গু রোগী। খুলনা সদর হাসপাতালে ভর্তি হয় ২৬ জন। তাদের মধ্যে ১৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনও ভর্তি আছেন ৮ জন। এছাড়া নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। এর সংখ্যা দ্বিগুণ আকারে ছড়িয়ে পড়ার শঙ্কায় খুমেক হাসপাতালে দ্রæত ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুতির কাজ চলছে। এ হাসপাতালে এখনও ভর্তি আছেন ১১ জন রোগী। যার ৮ জন পুরুষ এবং ৩ জন মহিলা।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয় ২৪ জন। চলতি বছর জানুয়ারি মাস থেকে এপর্যন্ত বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয় ৩৮৪ জন রোগী। তার মধ্যে যশোর জেলায় রয়েছে ১৮৫ জন, খুলনায় ২৬ জন, বাগেরহাট ১০ জন, সাতক্ষীরায় ১৭ জন, নড়াইল ৬৫ জন, ঝিনাইদহ ৫ জন, কুষ্টিয়া ৩১ জন, মাগুরায় ৩৪ জন, চুয়াডাঙ্গা ৭ জন ও মেহেরপুর জেলায় ৪ জন। সরকারি এ হিসাব ছাড়াও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন দ্বিগুণ রোগী। সূত্রটি বলছে যশোর জেলার নোয়াপাড়া এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা সব চেয়ে বেশী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব সূত্রে বলা হয়েছে, এখন প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ জন রোগী চিকিৎসা গ্রহণ করছেন। চলতি মাসে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। এছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সদর হাসপাতালে অনেক রোগীই চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসাধীন অবস্থায় কোন রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: রবিউল হাসান বলেন, গত কয়েক দিন ধরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকেই এখানে চিকিৎসা নিতে আসছেন। এ পর্যন্ত মোট ১১ জন রোগী ভর্তী আছেন। রোগীদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৩ জন মহিলা। তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য পৃথক কোন ওয়ার্ড নেই। তারা করোনা ওয়ার্ডেও থাকতে চায় না। এজন্য দ্রæত একটি ওয়ার্ডকে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুত করা চলছে। তিনি বলেন অনেকেই এসেছেন ঢাকা থেকে জ্বর নিয়ে। পরে তাদের পরীক্ষার পর ডেঙ্গু রোগের জিবানু ধরা পড়ে।
খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: মনজুরুল মুরশিদ দৈনিক জন্মভ‚মিকে বলেন, বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রতি ঘন্টায় আক্রান্ত হচ্ছে ১ জন। তবে জেলার মধ্যে সবচেয়ে বেশী আক্রান্তের সংখ্যা যশোর জেলায়। তিনি বলেন, চিকিৎসার জন্য মেডিসিনের পাশাপাশি খাবার ¯øাইনসহ ইন্টার ভেইন (আইভি) ¯øাইন দেয়া হয়।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট September 22, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চ্যাম্পিয়নদের ছাদখোলা বাসে স্বপ্নযাত্রা
Next Article স্কুল ছাত্রী গণধর্ষণ, তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 5 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?