By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা মহানগর যুবলীগের নেতৃত্বে আসতে পারেন দুই ছাত্রলীগ নেতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা মহানগর যুবলীগের নেতৃত্বে আসতে পারেন দুই ছাত্রলীগ নেতা
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা মহানগর যুবলীগের নেতৃত্বে আসতে পারেন দুই ছাত্রলীগ নেতা

Last updated: 2023/01/19 at 5:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : আগামী ২৪ জানুয়ারি মহানগর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। নগর যুবলীগ পেতে যাচ্ছে তাদের অভিবাবক। সভাপতি ও সম্পাদক পদে আসছে ক্লিন ইমেজের মহানগরের সাবেক দুই ছাত্রলীগ সভাপতি। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নতুনরা আসতে পারছেন না নেতৃত্বে। এ নিয়ে সাবেক যুবনেতারা নিষ্ক্রিয় হয়ে গেলেও সম্মেলনের ঘোষণায় দলীয় কার্যালয়ে নতুন করে সরব হচ্ছেন তারা।

সংগঠন সূত্রে জানা গেছে, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০০৮ সালের ৬ জানুয়ারি। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয় আনিছুর রহমান পপলুকে। যুগ্ম-আহ্বায়ক মনোনীত হন এস এম মনিরুজ্জামান ও হাফেজ মো: শামিম। তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও গত সাড়ে ১৪ বছরে তা করতে পারেননি তারা।

নতুন কমিটিতে সভাপতি হচ্ছেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পলাশ। আর সাধারণ সম্পাদকের পদ পাচ্ছেন বর্তমান মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন।

নতুন ও বয়সে তরুণ এই দুই নেতার রাজনীতির অঙ্গনে সুপরিচিতি রয়েছে। তাদের সাথে থাকা একঝাঁক তরুণ ছাত্রলীগ নেতাকর্মীর আবির্ভাব ঘটতে যাচ্ছে নগর যুবলীগের রাজনীতিতে। পলাশ-সুজন ছাত্র রাজনীতিতে সফল হওয়ার পর যুবলীগে তাদের আবির্ভাব দলের জন্য সুফল বয়ে আনবে এমন প্রত্যাশা এখন সকলেরই।

সফিকুর রহমান পলাশ ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মহানগর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্যের দায়িত্বে ছিলেন। ছাত্রলীগের নেতৃত্ব ছাড়ার পর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে যুবলীগের কর্মকান্ডে নিজেকে সক্রিয় রেখেছেন। এছাড়াও তিনি সিটি কলেজে ছাত্র মিলনায়তন সম্পাদক ছিলেন ও দুই বার জিএস পদে নির্বাচন করেন। তাই দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে তার জনপ্রিয়তা গড়ে উঠেছে।

বর্তমান মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত। শেখ সুজন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলেছেন। তিনি ২০১০ সালে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ২০১৫ সালে সভাপতি নির্বাচিত হন। এছাড়াও ২০১১ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক ও পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। পারিবারিক দিক থেকেও সুজনের খ্যাতি কম নয়। তার পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল হক ৬০ দশকের তুখোড় ছাত্রনেতা যিনি মহানগর শ্রমিক লীগেরও প্রতিষ্ঠাতা সভাপতি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে উদ্ধার কঙ্কালটি ছয় বছর আগে খুন হওয়া খুলনার রাজীবের
Next Article তালায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?