
জন্মভূমি রিপোর্ট : ২০১৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে খুলনার উন্নয়নে কাজ করে চলেছি। খুলনা শিশু হাসপাতালের উন্নয়ন, আইটি পার্ক নির্মাণ, শেখ হাসিনা বিশ^বিদ্যালয় পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রয়েছে। খুলনার ৩৫০টি মসজিদ, ৩৫টি মন্দির, ১২টি গির্জায় অনুদান দেয়া হয়েছে। করোনা কালে খুলনার ৪০ হাজার মানুষকে অনুদান দেয়া হয়েছে। করোনা রোগীদের পরিবহণের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু করা হয়।
খূলনা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রথীকের প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল সোমবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের আয়োজনে ব্যাংকুয়েট হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা ভোট দিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করলে খুলনায় শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার চেষ্টা করবো। এছাড়া খুলনা-মোংলা সড়কটিকে ৬ লেনে উন্নিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাছাড়া ঢাকা খুলনা রেল লাইনকে মনিরামপুর থেকে নয়, ঢাকা থেকে খুলনা হয়ে মনিরামপুর যাবে সে ব্যবস্থার জন্য চেষ্টা থাকবে। খুলনা হবে একটি শান্তির শহর।
খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, এসএম জাহিদ হোসেন, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মাহবুব আলাম সোহাগ, দৈনিক জন্মভূমি ও রাজপথের দাবী পত্রিকার প্রকাশক আসিফ কবীর, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদক এসএম সাঈদ হোসেন, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।