By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা-৫ আসনের ঈগল প্রতীকের প্রার্থী আকরামে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা-৫ আসনের ঈগল প্রতীকের প্রার্থী আকরামে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা-৫ আসনের ঈগল প্রতীকের প্রার্থী আকরামে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Last updated: 2024/01/02 at 5:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জাহাঙ্গীর আলম : খুলনা-৫( ডুমুরিয়া- ফুলতলা ) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন অভিযোগ করেছেন নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাকে তার আজ্ঞাবহ করে ফেলেছেন। এসব কর্মকর্তাদের মাধ্যমে বাকাঁ পথে নির্বাচনী বৈতরনী পার হওয়ার চেষ্টা করছেন। ইতিপূর্বে এসব কর্মকর্তাদের ব্যবহার করে তিনি ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করতে এসব কর্মকর্তাদের কাজে লাগান। গেল ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ১৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১২ টি নৌকাকে পরাজিত করতে এসব কর্মকর্তাদের ব্যবহার করা হয়। তিনি মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেণ। অভিযুক্ত কর্মকর্তারা হচ্ছেন উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, যুব উনানয়ন অফিসার এস এম কামরুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন। এছাড়া নৌকার প্রার্থীর ভাইপো দিবাশীষ চন্দসহ একটি বিশেষ গোষ্ঠির শিক্ষক ও কর্মকর্তাকে নির্বাচনী কাজে সম্পৃক্ত করার কারিগরও নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ বলে তিনি সংসাদ সম্মেলনে দাবি করেন। তিনি বলেন, নৌকার প্রার্থীর ছেলে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ, মেঝে ছেলের স্ত্রী সুলগ্না বসু একটি কলেজের প্রভাষক। তারা দিনরাত তার পক্ষে আচারণ বিধি ভঙ্গকরে নৌকার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ৪০ দিনের কর্মসূচীর সদস্য ও সকল প্রকার ভাতাভোগীদের কার্ড কেটে দেওয়ার হুমকি দিয়ে নৌকার পক্ষে প্রচারনা করাতে বাধ্য করা হচ্ছে। তিনি অবিলম্বে এসব অফিসার ও শিক্ষকদের বদলী করার আবেদন করেন। এছাড়া নানা চক্রান্তের কারণে অল্প সময় প্রচারনার সুযোগ পাওয়ায় সকল ভোটারদের কাছে না যেতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈগল প্রতীকের ডুমুরিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোস্তফা কামাল খোকন, সদস্য সচিব মোস্তফা সরোয়ার, সাবেক যুগ্ম সচিব সরদার ইলিয়াস হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মঞ্জুর মোর্শেদ, আটরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম, দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভ’ইয়া, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড. আশরাফুল ইসলাম রাজু প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভেড়ামারায় হাসানুল হক ইনু’র নির্বাচনী সভা ও গনসংযোগ
Next Article যশোরে মা-বোনকে মারধর করে তাড়িয়ে দেয়ার অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে রমজানে নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণে বয়রা ও নিউ মার্কেট কাঁচা বাজার পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?