By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় ইজিবাইক গ্যারেজ ম্যানেজারের লাশ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনায় ইজিবাইক গ্যারেজ ম্যানেজারের লাশ উদ্ধার
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ইজিবাইক গ্যারেজ ম্যানেজারের লাশ উদ্ধার

Last updated: 2021/09/16 at 5:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

খুলনা মহানগরীর লবনচরা থানাধীন মোহাম্মাদ নগর বাবলু সড়কে ইজিবাইকের গ্যারেজ থেকে ম্যানেজার মোঃ শামীম মোড়ল (২০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয় টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই গ্যারেজের মালিকসহ ১২ জন ড্রাইভারকে আটক করেছে। নিহত শামীম নগরীর শান্তিনগর দারোগার ভিটার মোঃ মুজিবর মোড়লের ছোট ছেলে। এ হত্যাকান্ড নিয়ে ওই এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম গ্যারেজ মালিক সোহেলের অধীনে গত দু’বছর যাবত চাকরি করেন। নতুন গ্যারেজের বয়স দু’মাস। গত দু’মাস ধরে বাবলু সড়কের এ ইজিবাইক চার্জিং পয়েন্ট ও মেসার্স আর আর এন্টারপ্রাইজের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিল শামীম। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারেনি। তবে গত রাতে তার নিকট নগদ ২৩ হাজার টাকাও ছিল বলে এলাকাবাসি জানান।htt

ভোর সাড়ে পাঁচ টার দিকে একজন ইজিবাইক চালক তার বাইকটি নিতে চার্জিং পয়েন্টে আসে। শামীমকে গলায় গামছা পেচানো অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তার। শামীমের সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন তিনি। এরপর গ্যারেজ মালিক ও নিহতের পিতাকে খবর দেওয়া হয়। গ্যারেজ মালিক পুলিশকে ঘটনাস্থলে আসার জন্য খবর দেয়। পুলিশ তার সুরতহাল রির্পোট তৈরি করে থানায় প্রেরণ করে। নিহতের পিতা সকাল সাড়ে ১০ টার দিকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লবনচরা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম জানান, সকাল ছয় টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তাকে গামছা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ সময়ে তার গলার হাড়টি ভেঙ্গে যায়। মামলাটি তদন্ত করা হচ্ছে। ঘাতকরা নিহতের খুব কাছের। হত্যাকান্ডটি ঘটানোর আগে ইজিবাইক গ্যারেজের সকল সিসি ক্যামেরা ও মনিটর ভেঙ্গে ফেলা হয়। হত্যাকান্ডের ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্যারেজ মালিক মোঃ সোহেলসহ ১২ জন ড্রাইভারকে থানায় আনা হয়েছে।

নিহত শামীমের বাবা জানান, বুধবার সন্ধ্যায় কথা হয় ছেলের সাথে। ছেলে যে এভাবে খুন হবে তা তিনি কল্পনা করতে পারেনি। কারোর সাথে তার ছেলের কোন দ্বন্ধ ছিল না। সহজ সরলভাবে জীবনযাপন করত সে। তবে খুনী যে হোক তার বিচার দাবি করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 16, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইভ্যালির চেয়ারম্যান-সিইও গ্রেপ্তার
Next Article মিডিয়ায় কী লিখল আর টকশোতে কী বলল সেটা শুনে দেশ চালাই না: প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 14 minutes ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 20 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 24 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 24 minutes ago
খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 29 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

By Nayon Islam 39 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?