By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনায় উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জাতীয়

খুলনায় উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Last updated: 2021/03/15 at 8:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

তথ্য বিবরণী

উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব বিষয়ক সেমিনার রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এসপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন।

সেমিনারে প্রধান অতিথি বলেন, উন্নত দেশে পরিণত হতে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। জনশক্তিকে দক্ষ করে তুলতে সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে। শিল্পখাতের জন্য প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরির কার্যক্রম অব্যাহত আছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ প্রদানকারী উভয়কে আন্তরিক হওয়া প্রয়োজন। প্রশিক্ষণ শেষে দায়িত্বশীলতার সাথে সংশ্লিষ্ট কাজে নিযুক্ত হতে হবে। দেশে দক্ষ জনগোষ্ঠীর অভাব থাকায় বিদেশীরা বিভিন্ন সেক্টরে কাজ করছে। বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠী কারিগরি জ্ঞানে দক্ষ হলে দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া সুনিশ্চিত। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে যোগ্যতার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধে জানানো হয়, দক্ষ জনশক্তির অভাব, মেধা পাচার, মানসম্মত কাঁচামালের অভাব, উৎপাদন পদ্ধতি আধুনিক না হওয়া এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে বাংলাদেশ মানসম্মত উৎপাদনশীলতা অর্জনে পিছিয়ে পড়ছে। উৎপাদনে সঠিক প্রযুুক্তি ও মানসম্পন্ন পরিচালন ব্যবস্থা নিশ্চিত করা দরকার। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, রোবটিক-ন্যানোটেকনোলোজি ও আর্টিফিশিয়াল ইনটেলিজেনস ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপারের মতে ২০৫০ সালে বাংলাদেশ বিশে^র ২৩তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এক দশক ধরে ৬ শতাংশের ওপরে আছে। দেশে বৈদেশিক মুদ্রার মুজদ এখন ৩৯ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার।

খুলনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এসপিও) এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. তুহিন রায়। শিল্প মন্ত্রণালয়ের এনপিও এর পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা নূরুল গণী শোভন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 15, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদ্রাসা প্রধানদের সতর্ক করলেন হাইকোর্ট
Next Article খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 9 hours ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 9 hours ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?