By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কেসিসির প্রশাসক মঞ্জুর ব্যাপক তৎপরতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কেসিসির প্রশাসক মঞ্জুর ব্যাপক তৎপরতা
খুলনামহানগর

খুলনায় উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কেসিসির প্রশাসক মঞ্জুর ব্যাপক তৎপরতা

Last updated: 2026/04/04 at 6:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
Share
SHARE

খুলনা (০৪ এপ্রিল)
খুলনা মহানগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও নগরীর সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে মাঠপর্যায়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ মার্চ ২০২৬) দিনব্যাপী খালিশপুর থানার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

দিনের শুরুতে প্রশাসক মঞ্জু খালিশপুর থানার জোড়াগেট এলাকায় পোর্ট স্কুলের বিপরীত গলির চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

পরবর্তীতে তিনি খালিশপুর থানাধীন প্রভাতী স্কুল সংলগ্ন ১২ নম্বর ওয়ার্ডে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন এবং “ক্র্যাশ প্রোগ্রাম”-এর আওতায় পরিচালিত কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন। এ সময় তিনি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর প্রশাসক মঞ্জু ১২ নম্বর ওয়ার্ডের এস লাইনের মসজিদের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই দিনে তিনি হাজী শরীয়াত উল্লাহ স্কুল থেকে গোয়ালখালী হয়ে বাস্তহারা এলাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন। জলাবদ্ধতা নিরসনে এই ড্রেন নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

এছাড়াও খালিশপুর থানাধীন বয়রা হাউজিং স্টেটের ১ নম্বর সড়ক (বালুর মাঠ সংলগ্ন) উন্নয়ন কাজ পরিদর্শন করেন প্রশাসক। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এ সড়কটির উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি ক্ষুদে খালের অবশিষ্ট অংশের উন্নয়ন কাজও ঘুরে দেখেন। নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে খাল পুনঃখনন ও উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নগরবাসীর স্বার্থে সকল উন্নয়ন কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি নগরবাসীকেও পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

খুলনা সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম ও পরিচ্ছন্নতা উদ্যোগকে আরও গতিশীল করতে প্রশাসক মঞ্জুর এ ধরনের মাঠপর্যায়ের তৎপরতা নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ছাত্র অধিকার পরিষদরে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে স্থানীয় ছাত্র নেতার সংবাদ সম্মেলন
Next Article খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের প্রক্রিয়া শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?