By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

Last updated: 2026/02/15 at 2:10 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
সুনসান নিরবতা। শুধু চলছে হিসাব-নিকাশ। কোথা থেকে কি হয়ে গেল তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ যেনো অকল্পনীয় এক সমীকরণ। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পেয়েছে। আবার সম্মানজনক আসন পেয়েছে জামায়াত। ২০ বছর পর পুনরায় বিএনপি সরকার গঠন করবে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চলেছেন। এ খবরটি নি:সন্দেহ বিএনপি নেতা-কর্মীদের আনন্দের সংবাদ। গত ১৭ বছরের জেল, জুলুম, গুম-খুন আর নানা নীপিড়নের পর রাষ্ট্র ক্ষমতা পেতে যাওয়া সঙ্গত কারণেই খুশির খবর। যা দেশব্যাপী আনন্দের শেষ নেই। এক ঐতিহাসিক প্রেক্ষাপটে দলের চেয়ারম্যান বিশ্ব নেতাদের নজরে এসেছেন। বিশ্বের গণতন্ত্রকামী নেতাদের জীবন কাহিনীর কাতারে প্রিয় নেতা। তারপরও খুলনার কট্টরপন্থি বিএনপি নেতা-কর্মীদের মুখে হাসি নেই। কি মহানগর, কি জেলার প্রত্যন্ত অঞ্চল। সবখানে চলছে এক বিষাদের ছাঁয়া। কেননা তাদের মতে খুলনা-২ আসনটি হলো বিএনপি’র জন্য মর্যাদার আসন। এটিকে সব সময় খুলনার পিআইপি আসন ধরা হয়। যে কারণে জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী করা হয়। একজন দক্ষ সংগঠক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বকে সমীহ করেন তার বিপক্ষের নেতারাও। কিন্তু আকাশ ভেঙ্গে পড়ল বিএনপি কর্মীদের মাঝে। বৃহস্পতিবার মধ্য রাতে যখন ঘোষিত হলো তিনি জামায়াত নেতা শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের কাছে পরাজিত হয়েছেন। তার এই পরাজয়টি মেনে নিতে পারছে না কট্টরপন্থি বিএনপি অনুসারীরা। তাদের মুখে হাসি নেই। বিষাদে বিলীন হলে গেল সারা দেশের ভূমিধস বিজয়।
তেমনি জামায়াতের কট্টরপন্থি অনুসারীদের মুখে হাসি নেই। স্বাধীন বাংলাদেশে এই প্রথমবার সবচেয়ে বেশি আসন পেয়ে জামায়াত প্রধান বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে। দলের অনেক স্থানে অখ্যাত নেতারা বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন। এমনকি খুলনা-২ আসনে বিজয়টি তাদের অন্যতম চমক। তার পরেও কট্টরপন্থি অনুসারীদের আক্ষেপ থেকে গেছে। তারাও হিসাব-নিকাশ করছে। কেননা, খুলনা তথা সারা দেশে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী ছিলেন, দলটির দ্বিতীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ব্যক্তি সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে রেকর্ড করবেন এমন ধারনা ছিল সবার কাছে। কিন্তু গত বৃহস্পতিবার রাতে জানা গেলো তিনি পরাজিত হয়েছেন বিএনপি’র আরেক হেভিওয়েট নেতা আলী আসগার লবির কাছে। এটি জামায়াতের কট্টরপন্থি অনুসারীদের কাছে আপসেট। যে কারণে তাদের মুখে হাসি নেই। অতৃপ্ত প্রাপ্তির মাঝে তারা নিরাশা-হতাশায় নিমজ্জিত। যা কেই কামনা করেনি। তবে উদারপন্থিরা সব কিছু মেনে নিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 15, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া
Next Article সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 5 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 5 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 6 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?